যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন কাজী মোঃ জালাল উদ্দীন। গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।
কাজী মোঃ জালাল উদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যবিপ্রবিতে যোগদানের পূর্বে কর্মজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে সংস্থাপন-৪ শাখার প্রধান এবং প্রশাসন শাখার অতিরিক্ত শাখা প্রধান হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্বপালন করেন। তিনি বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের কৃতি সন্তান।

