শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
29.3 C
Jessore
More

    নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১৩ জনের এবং স্থগিত রয়েছে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এ ঘোষণা দেন।

    জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে ৩ জন প্রার্থীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, আঃ রহমান।

    ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পাটির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র বিএম নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ আসনে ১৫ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দেন।

    আরও পড়ুন :  যশোরে কৃষকের বন্ধু শামুক নিধন: প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের শঙ্কা

    অপরদিকে নড়াইল-২ আসনে ৬ জন প্রার্থীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মানোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হান্নান সরদার, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সাধারণ মো. মনিরুল ইসলাম, সোয়েব আলী।

    এ আসনে জাতীয় পাটির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

    ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

    লেটেস্ট আপডেট

    ১৪ কোটির স্মিথ, ২৫ কোটির গ্রিন! আইপিএলের টাকার ঝড়ে হারিয়ে যাচ্ছে পিএসএল?

    ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এখন এটি এক বিশাল...

    নির্বাচন শেষে বড় আশঙ্কা! জামাত ও বিএনপি নিয়ে তসলিমা নাসরিন যা বললেন

    বাংলাদেশ-এর সাম্প্রতিক জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু...

    নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা: কী ইঙ্গিত দিচ্ছে এই বার্তা?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ...

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    বাছাই সংবাদ

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »