শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
20.3 C
Jessore
More

    যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

    যশোর শহরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার ৩টি ইজিবাইকে করে শহরে মাইকিং করা হচ্ছিলো। ইজিবাইকগুলো সন্ধ্যা পৌনে ৭টার দিকে তালতলা মোড়ে অবস্থান নিয়ে মাইকিং করছিলো। এসময় জামায়াতের শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে প্রচারণা বন্ধ করে দেয়। এরপর মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া শুরু করে।

    আরও পড়ুন :  নানা আয়োজনে যবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

    এতে প্রচারণা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
    এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে জামায়াতের প্রার্থীর পক্ষের মিছিল থেকে অতর্কিতভাবে হামলা চালানো হয়। হঠাৎ হামলার কারণে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

    যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, মিছিল যাওয়ার সময় ইজিবাইকটি সরাতে অনুরোধ করা হয়। এসময় একজন কর্মীর অসতর্কতায় ইজিবাইকে লাগানো ব্যানার একটু ছিড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জাতীয় পার্টির নেতাদের সাথে আমরা কথা বলেছি। দুঃখ প্রকাশ করেছি এবং তাদের ব্যানার তৈরি করে দেয়া হবে বলে জানিয়েছি। এটা সামান্য ঘটনা তিলকে তাল বানানোর চেষ্টা হচ্ছে।

    আরও পড়ুন :  ভৈরব নদীর পাড়ে অবৈধ চুল্লি উচ্ছেদ ; যশোরে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান

    এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

    লেটেস্ট আপডেট

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বালির তটে আটকে গেল যাত্রীভর্তি বিমান – পাইলটের বুদ্ধিতে বাঁচল ৫০ প্রাণ

    আকাশে উড়ছিল সব ঠিকঠাক। যাত্রীদের কেউ জানালার বাইরে তাকিয়ে...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    নামিবিয়ার দুর্দান্ত বোলিংয়ে চাপে ভারত: ৯ উইকেট হারিয়েও কোনওক্রমে ২০০ পার সূর্যদের

    নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটা কাগজে-কলমে যতটা সহজ মনে হচ্ছিল, মাঠে...

    বাছাই সংবাদ

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    ভোটগ্রহণ শেষে চমক! ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে কম ভোটের রহস্য

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন...

    যশোরে উৎসবের আমেজে ভোট, মাঝেই হামলা ও সিল চুরির অভিযোগ! কী ঘটল নির্বাচন দিনে?

    যশোরে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয়...

    জীবনসায়াহ্নে ভোটাধিকার প্রয়োগ, যশোরে হুইলচেয়ারে এসে ভোট দিলেন বৃদ্ধা

    যশোর সদর উপজেলার মুনসেফপুরে হুইলচেয়ারে এসে ভোট দিলেন অশীতিপর...

    একদলীয় নির্বাচন থেকে উৎসবমুখর ভোট—৩৫ বছর পর কেন ভোট দিলেন এই অধ্যাপক?

    যশোরে ৩৫ বছর পর ভোট দিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »