বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
29.5 C
Jessore
More

    বিএনপির পথসভায় চমক: ২৩ বছর জামায়াত করার দাবি করে ধানের শীষে ভোট

    যশোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভায় তেইশ বছর জামায়াতের কর্মী দাবি করে আনসার আলী নামে এক ব্যক্তি ভোট চাইলেন ধানের শীষে। যশোর সদরের নরেন্দ্রপুরে যশোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।

    গতকাল রবিবার হওয়া পথসভার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে এলাকায় চললে আলোচনা সমালোচনা। তবে জামায়াতের নেতাদের দাবি, আনসার সুবিধাবাদী, সে কখনো জামায়াতের কর্মী ছিলেন না।

    ছড়িয়ে পড়া ভিডিওতে আনসার আলীকে বলতে শোনা যায়, জামায়াত করায় আটটি মামলা হয়েছে তার নামে। জেলে থেকেছেন ছয়মাস। জেলখানাতেই অমিতের সাথে তার পরিচয়। জামায়াতের নেতাকর্মীরা তার খোঁজ না নিলেও অমিত তার খোঁজ নিয়েছে সবসময়।

    আরও পড়ুন :  সাংবাদিক ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোকবার্তা

    তিনি আরও বলেন, জামায়াত ইসলাম ধর্মের কথা শুনিয়ে প্রতরণা করছে ভোটারদের সাথে। তিনি উদাহরণ হিসেবে বলেন, যেখানে হযরত মুহাম্মাদ (সা.) প্রতীমা ভেঙ্গেছেন সেখানে জামায়াত নেতারা পাহারা দিয়েছেন। প্রতীমা পাহারা দেওয়াটা তাদের উদ্দেশ্য ছিলোনা, শুধুমাত্র ভোটের নেশায় তারা এসব করেছে।

    এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেহশত ও দোযখের মালিক একমাত্র আল্লাহ। তার মালিকানা কোন বান্দার হাতে নাই। যে বেহেশত ও দোযখের টিকিট দিতে চায় সে নিপাট একজন ধর্ম ব্যবসায়ী। যারা মুনাফেকি করবেন। যারা রাতকে দিন ও দিনকে রাত করবেন তাদের কথায় মানুষ এখন আর বিভ্রান্ত হবে না।
    এসময় তিনি বলেন, নির্বাচিত হলে যশোরকে স্বপ্নের যশোর হিসাবে গড়ে তুলবেন।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমীর আশরাফুল ইসলাম বলেন, ‘আনসার আলী সুবিধাবাদী লোক। তার এক ভাইপো আমাদের কর্মী। কিন্তু সে কখনো জামায়াত করেনি। কখনো আমাদের প্রগ্রাম কিংবা কর্মীসভায় দেখেনি। তিনি বিগত আওয়ামী লীগের সময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজুর লোক ছিলেন।

    আরও পড়ুন :  যশোরে পিআইবির দু’দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ শুরু

    ’ আর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সালাম বিশ্বাস বলেন, ‘আনসার আলী পাঁচ ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। বিএনপির প্রগ্রামে এসেছে তার আদর্শিক ও মনের ব্যাপার। অমিতের রাজনীতির শিষ্টাচার দেখে তার সঙ্গে হাত মিলিয়েছে।

    এটা তার ব্যক্তিগত ব্যাপার। জামায়াত নেতাদের তাদের কর্মী হিসাবে অস্বীকার করছে এমন প্রশ্নে তিনি বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হবে; এই জন্য তারা স্বীকার করছে না। তিনি এলাকায় জামাতের নেতা ও তার পরিবারের অনেক সদস্যও জামায়াত করে।’

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »