মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
27.4 C
Jessore
More

    শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

    নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পেলেন যশোর-২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। ১৮ জানুয়ারি রাত ৭টায় ঢাকায় নির্বাচন কমিশন ভবনে আপিলের দীর্ঘ শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। খবর পাওয়ার সাথে সাথে ঝিকরগাছা-চৌগাছা উপজেলা দুটির ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। হতাশাগ্রস্ত নেতাকর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে ওঠেন।

    গত ১ জানুয়ারি যশোর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান, যাচাই-বাছাইয়ে ডা. ফরিদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। ২৫ বছর আগের বন্ধ ক্রেডিট কার্ডের ৩০ হাজার টাকার বিল সংক্রান্ত জটিলতার কারণে প্রাথমিকভাবে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়। যদিও তিনি বিষয়টি জানার সাথে সাথে সংশ্লিষ্ট ব্যাংকে ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের পরে কাগজপত্র জমা দেওয়ায় রিটারিং কর্মকর্তা আমলে নেননি।

    আরও পড়ুন :  সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড দাবি: যশোরে মানববন্ধনে ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার ডাক

    পরে তিনি ঢাকায় নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। ১১ জানুয়ারি আপিল শুনানিতে ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার নিরসন হয়। কিন্তু তার বিরুদ্ধে নতুন করে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ তোলা হয়। এ বিষয়ে আলাদা শুনানি গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

    শুনানির দিন ১৬ জানুয়ারি করা হয়। এদিন শুনানি হলেও ১৭ তারিখ রায়ের দিন নির্ধারণ করেন ইসি। এদিন নির্বাচন কমিশনে হট্টগোলের কারণে তারিখ পিছিয়ে ১৮ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন নির্বাচন কমিশন।

    রবিবার সারাদিন যশোর-২ আসনের মানুষ ডা. ফরিদের প্রার্থিতা ফিরে পাবার খবরের অপেক্ষায় ছিলেন। অসংখ্য মানুষ দৈনিক নতুন সকালের বার্তায় ফোন করে খোঁজ নেন। অবশেষে বিকেল গড়িয়ে সন্ধ্যায়ও খবর না আসায় মানুষ অস্থির হয়ে পড়েন। নানা নাটকীয়তার পর রাত ৭টার দিকে নির্বাচন কমিশন ডা. মোসলেহ উদ্দিন ফরিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

    আরও পড়ুন :  যশোরে আলুবোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহী শিপন হোসেন নিহত

    প্রার্থিতা ফিরে পেয়ে ডা. ফরিদ গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা প্রার্থিতা ফিরে পেলাম। যে চারটি মূলনীতির উপর ভিত্তি করে ১০ দলের ঐক্য হয়েছে, আমরা দুর্নীতি করবো না, দুর্নীতিতে সহযোগিতা করবো না, জুলাই সনদ বাস্তবায়ন করবো এবং সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। এই মুলনীতিগুলো বাস্তবায়নই আমাদের লক্ষ্য।

    তিনি প্রতিক্রিয়ায় আরও বলেন, আমি আমার ঝিকরগাছা-চৌগাছা এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য দোয়া করেছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, ছাত্রী সংস্থাসহ ১০ দলীয় জোটের নেতাকর্মী সমর্থক ভাই-বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সব ধরনের সহযোগিতা ও ভালবাসা দিয়ে পাশে থেকেছেন। এছাড়া আইনজীবীদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আইনী লড়াইয়ে যারা তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

    আরও পড়ুন :  সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন অব্যাহত রাখতে ধানের শীষের বিকল্প নেই

    এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার খবরে যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রার্থির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের অবসান ঘটেছে। ইনশাআল্লাহ যশোর-২ আসনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে।

    বর্তমানে যশোর-২ সংসদীয় আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন- বিএনপি মনোনীত সাবিরা সুলতানা, জামায়াতে ইসলামীর ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাসদের ইমরান খান, আমার বাংলাদেশ পার্টির রিপন মাহমুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফুন্টের শামছুল হক এবং স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) জহুরুল ইসলাম।

    লেটেস্ট আপডেট

    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন কাজী জালাল উদ্দীন

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    বাছাই সংবাদ

    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    রাতের ভোট, ডামি প্রার্থী ও কারচুপি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব গল্প

    বাংলাদেশে নির্বাচন যত কাছে আসে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” শব্দটি তত...

    আ’লীগ নেই মাঠে, ভোট যাবে কার ঝুলিতে? মণিরামপুরে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »