প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ
এর আগে শনিবার সকালে রংপুর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় সিইসি বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তার ভাষায়, “মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে। তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা হবে সবচেয়ে বড় কাজ।”
তফসিল ঘোষণার সময়সূচি নিয়ে সিইসি’র বক্তব্য
সিইসি জানিয়েছেন, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, “তফসিল ঘোষণার অন্তত দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।”


