মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
21.8 C
Jessore
More

    যশোর-৫ ও যশোর-৬ আসন জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন বাতিল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে আরোও দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। শনিবার যশোর-৫ ও যশোর-৬ আসনের মনোনয়নপত্র যাছাই বাছাই করা হয়। এতে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

    রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, যশোর-৫ (মণিরামপুর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৮ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ও চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ চার প্রার্থী হলেন, বিএনপি মনোনীত রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাড. শহীদ ইকবাল হোসেন।

    আরও পড়ুন :  সারাদেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১৭,৫৫৬! ঢাকায় সবচেয়ে বেশি কেন?

    এই আসনে বাতিল হয়েছে চারজনের মনোনয়নপত্র। এর মধ্যে, মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমএ হালিমের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া ১ শতাংশ ভোটার তালিকা ত্রæটিপূর্ণ হওয়ায় স্বতন্ত্র কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে ।

    যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এই আসনে বৈধ প্রার্থী তিনজন হলেন, বিএনপির আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মোক্তার আলী ও এবি পার্টির মাহমুদ হাসান।

    বাতিল হয়েছে দু’টি মনোনয়পত্র। এর মধ্যে রয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম হাসানের মনোনয়নপত্র। ত্রæটিপূর্ণ মনোনয়ন ও দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় এটি বাতিল করা হয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়েছে।

    আরও পড়ুন :  নদীর বুকে হারিয়ে যাওয়া এক সৌন্দর্যের স্মৃতি — মুক্তেশ্বরী নদী রক্ষার আকুতি

    যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় ৬টি সংসদীয় আসনে ৪৬ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপি থেকে ১০জন, জামায়াত ইসলামীর ৬জন, স্বতন্ত্র ১০জন, ইসলামী আন্দোলনের ৬জন, জাতীয় পার্টি ৬জন, বিএনএফ, বাসদ, জাগপা, সিপিবি, খেলাফত মজলিস ও মাইনরিটি জনতা পার্টি থেকে একজন, এবি পার্টির ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭১ জন প্রার্থী।

    লেটেস্ট আপডেট

    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন কাজী জালাল উদ্দীন

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    বাছাই সংবাদ

    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    রাতের ভোট, ডামি প্রার্থী ও কারচুপি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব গল্প

    বাংলাদেশে নির্বাচন যত কাছে আসে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” শব্দটি তত...

    আ’লীগ নেই মাঠে, ভোট যাবে কার ঝুলিতে? মণিরামপুরে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »