মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
20.3 C
Jessore
More

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট ব্যবহার করবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল হক। মঙ্গলবার দুপুরে যশোরের পুলিশ সুপাররের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেছেন, শটগানে সাধারণত দুই ধরণের অ্যাম্বুশন ব্যবহার করা হয়।

    একটি রাবার বুলেট, অপরটি লিফবল (মেটাল)। লিফবল বুলেট ব্যবহারে মানুষের শরীরে বিদ্ধ হলে আক্রান্ত বেশি হয়। কোন মানুষকে ইনজুরি (আক্রান্ত) করা আমাদের লক্ষ্য নয়। বিশৃংখলা হলে আগে দুই রকমের বুলেটই ব্যবহার করা হতো। এবার টোটালি লিফবল বুলেট ব্যবহার করা হবে না।

    আমরা মেটাল (লিফবল) বুলেট ইস্যু করিনি। ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য এবার শুধুমাত্র রাবার বুলেট ইস্যু করা হয়েছে। রাবার বুলেটও যেন আমাদের ব্যবহার করতে না হয়, সেই দোয়া করবেন। তারপরেও যদি কোন কেন্দ্র আক্রান্ত, ব্যালট বাক্স ছিনতাই কিংবা ভোটাররা আক্রান্ত হন, তখন সিআরপিসি ও বিআরবি বিধি বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন :  অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগে পদত্যাগ করলেন গণ অধিকার পরিষদের যশোর সম্পাদক

    অতীতে প্রার্থীদের কাছ থেকে পুলিশের ঘুসের খাম গ্রহণের যে সংস্কৃতি ছিল, সেটা এবারও থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিআইজি রেজাউল হক বলেন, খুলনা রেঞ্জে ৬৪টি থানা রয়েছে। এ জাতীয় কোন অভিযোগে কেউ আমাকে রিপোর্ট করেনি।

    এই পরিবারের প্রধান মানুষ হিসেবে সহকর্মীদের প্রতি আমার আস্থা রয়েছে। প্রফেশনালের বাইরে কারা কাজ করে আমার একটু হলেও ধারণা আছে। ফলে আমার বিশ্বাস কোন সহকর্মী আমাকে ছোট করবে না। তারপরেও যদি কারো বিরুদ্ধে এমন অভিযোগ থাকে, জানাবেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে রেজাউল হক বলেন, সব কেন্দ্রই সাধারণ, আবার সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যখন কোন কেন্দ্রে কোন ঘটনা ঘটে, তখন সেই মুহূর্ত থেকে ওই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচিত হয়।

    আরও পড়ুন :  সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ আসছে

    ঝুঁকি বলতে বোঝা যায় দুর্গম, দুরবর্তী ও সীমান্তবর্তী, ফোর্স পৌঁছাতে সময় লাগে এমন এলাকাকে বোঝায়। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাজনিত কারণে সব বাহিনী মোতায়েন করা যায় না। সেখানে পুলিশ ও বিজিবি ছাড়া মোতায়েন করা সম্ভব হয় না। এজন্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়।

    তিনি আরও বলেন, নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ। অন্য কোন বিষয় পুলিশের আওতায় নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আইনের বাইরে কারো প্রতি বিরাগ কিংবা ভালোবাসা দেখানোর সুযোগ নেই।

    নির্বাচনকালীন আইনশৃংখলার দায়িত্বপালনে পুলিশের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে নাগরিক সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান ডিআইজি। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

    লেটেস্ট আপডেট

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    নির্বাচনে ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা সদস্য মাঠে: কী বললেন ইসি সানাউল্লাহ?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »