সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
23.6 C
Jessore
More

    টমেটো থেকে কুমড়া—এক মাঠে ১২৯ জাতের সবজি! যশোরে নতুন কৃষি সম্ভাবনা

    যতদূর চোখ যায়, নানা জাতের সবজির ক্ষেত। ক্ষেতের মাচায় ঝুলছে বাহারি মিষ্টি কুমড়া। জাত ভেদে কুমড়ার ওজন ও সাইজ ভিন্ন। পাশের জমিতে ঝুলছে ছোট, বড়, মাঝারি লাউ। কয়েক পা এগিয়ে দেখা মিলবে বেগুনের ক্ষেত।

    যত ধরণের বেগুন আছে, তার সব কয়টিই যেন ফলেছে এখানে। পাশাপাশি জমিতে ২৬টি ফসলের ১২৯টি উন্নত জাতের সবজি চাষ করা হয়েছে যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের এই মাঠে। সবজির ভান্ডার খ্যাত যশোরে এসব সবজির বাম্পার ফলেই বলে দেয় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

    উচ্চ ফলনশীল জাতের এইসব সবজির ক্ষেতেই সারাদেশের বীজ পরিবেশক ও কৃষকদের নিয়ে রবিবার থেকে শুরু হয়েছে ক্রপশো-২০২৬। যার আয়োজক এসিআই সীড। সংশ্লিষ্ঠরা বলছেন, বাংলাদেশের কৃষকদের সম্পদশালী করাই মূল লক্ষ এসিআই সীডের।

    আরও পড়ুন :  যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বিতর্ক কর্মশালা

    আবহাওয়া ও মাটির উপযোগিতা বিবেচনায় যুগোপযোগী সঠিক জাত নির্বাচন অত্যন্ত জরুরি। এই ক্রপ শো অঞ্চলভিত্তিক বীজ বিক্রেতা ও কৃষকদের সময়োপযোগী জাত নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দেশের সবজির চাহিদা পূরণ ও কৃষি উদ্যোক্তাদের চাষাবাদে সফলতা এনে দিবে।

    যশোর সদর উপজেলার চুড়ামনকাটি আব্দুলপুর গ্রামের আজিজুল ইসলাম। চার দশকের বেশি সময় কৃষি চাষের সাথে সংপৃক্ত তিনি। সারা বছরই কোন না কোন সবজি চাষ করেন তিনি। এদিন তিনি এসেছিলেন এসিআই আয়োজিত সবজির ক্রপ শোতে।

    এসে তিনি বিস্মিত বটে। কেননা তিনি এর আগে উচ্চ ফলনশীল সবজি দেখেননি। তিনি বলেন, ‘এখানে এসে টমাটো, লাউ, মিষ্টি কুমড়া, গাজর বেগুনসহ নানান সবজি দেখেছি।

    আমরা যেসব জাতের চাষ করি, তার চেয়ে অনেক বড়। এখানকার চাষিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখানকার জাতের সবজির পোকামাকড়ও আক্রমন কম। দ্রুত ফলন পাওয়া যায়। সব মিলিয়ে চাষি উপযোগী চাষাবাদের সবজির জাত দেখছি এখানে। এই ধরণের জাত আগামি মৌসুম থেকে চাষাবাদ শুরু করবেন বলে জানান তিনি।’

    আরও পড়ুন :  যশোর-৩ এ ধানের শীষের গণজোয়ার: অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে ঐক্যের বার্তা

    যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোশারফ হোসেন বলেন, ‘এই ধরণের গবেষণা ও ফসলের নানান জাতের ক্রপশো বেশি বেশি হওয়া দরকার। এতে করে কৃষকেরা তাদের ফসলের ফার্মার সিলেকশন করতে পারবে।

    কৃষকেরা তাদের আবহাওয়া অনুযায়ী তাদের ফসলের জাত বাছাই করে চাষাবাদ করে লাভবান হবে। বীজ নিয়ে কৃষকদের নানা প্রতারণার অভিযোগ থাকে। এখানে উচ্চ ফলনশীল যেসব জাতের সবজি দেখলাম; সেটা আমাদের কৃষি সেক্টরে আশাব্যঞ্জক।

    Images 10000 01

    এসিআই সীড বিজনেস ডারেক্ট সুধীর চন্দ্র নাথ বলেন, ‘বাংলাদেশের আবহাওয়ায় ও মাটির উপযোগিতা বিবেচনায় যুগোপযোগী সঠিক জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্রপ শো অঞ্চল ভিত্তিক বীজ বিক্রেতা ও কৃষকদের জন্য সময়োপযোগী উপযুক্ত জাত নির্বাচনে কার্যকর সহায়তা প্রদান করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে । ক্রপশোর পরবর্তী দিন উক্ত প্রদর্শনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

    আরও পড়ুন :  চায়ের দোকান পাওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতা আলমগীরকে হত্যা করেন ‘ভাড়াটে শ্যুটার মিশুক’!

    এর মাধ্যমে শিক্ষার্থীদের কৃষির সঙ্গে পরিচিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কৃষি বিষয়ে আগ্রহ সৃষ্টি হবে। শিশু-কিশোরদের কৃষি সম্পর্কে সচেতন ও আগ্রহী করে তোলা দেশের কৃষি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্রপশোর উচ্চ ফলনশীল সবজি কৃষক ব্যবসায়ী ও ভোক্তাদের মতামতের ভিত্তিতেই আগামিতে এসব জাতের বীজ বাণিজ্যিকভাবে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।’

    লেটেস্ট আপডেট

    বুমরাহর আগুনে স্পেলেও রুখে দাঁড়ালেন কিলার মিলার! ভারতের সামনে ১৮৮ রানের টার্গেট

    সুপার এইট মানেই আসল পরীক্ষা। আর সেই পরীক্ষার মঞ্চ...

    একুশে বইমেলা ২০২৬: আপত্তি, বর্জন আর শেষ মুহূর্তের নাটক—আসলে কী হচ্ছে?

    ফেব্রুয়ারি মানেই বইমেলার গন্ধ। নতুন বইয়ের কালি, প্রিয় লেখকের...

    বাংলাদেশ সেনাবাহিনীতে বড় সিদ্ধান্ত: শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ ও বদলি

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)...

    মহাকাশ গবেষণায় বিশ্ব জয়! ঝিনাইদহের ৭ শিক্ষার্থীর ঐতিহাসিক প্রথম স্থান

    বাংলাদেশের তরুণ প্রজন্ম আবারও দেখিয়ে দিল—স্বপ্ন যদি বড় হয়,...

    শেখ আফিল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, অভিযোগ অবৈধ সম্পদ অর্জনের

    যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও...

    বাছাই সংবাদ

    একুশে বইমেলা ২০২৬: আপত্তি, বর্জন আর শেষ মুহূর্তের নাটক—আসলে কী হচ্ছে?

    ফেব্রুয়ারি মানেই বইমেলার গন্ধ। নতুন বইয়ের কালি, প্রিয় লেখকের...

    বাংলাদেশ সেনাবাহিনীতে বড় সিদ্ধান্ত: শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ ও বদলি

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)...

    মহাকাশ গবেষণায় বিশ্ব জয়! ঝিনাইদহের ৭ শিক্ষার্থীর ঐতিহাসিক প্রথম স্থান

    বাংলাদেশের তরুণ প্রজন্ম আবারও দেখিয়ে দিল—স্বপ্ন যদি বড় হয়,...

    শেখ আফিল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, অভিযোগ অবৈধ সম্পদ অর্জনের

    যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও...

    যশোরে গোপন গোডাউনে মিলল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল!

    যশোর শহরের ঘোপ এলাকার একটি গোডাউন থেকে ৭৭টি নতুন...

    সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনের নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

    যশোর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে প্রধানগণকে নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব...

    ‘আমরা তো আছি…’ সমালোচকদের জবাব! অভিষেককে নিয়ে টিম ইন্ডিয়ার ভরসা

    টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা এখন চরমে। সুপার এইট পর্বে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »