যশোরে ভয়াবহ আগুন! রোমান জুট মিলে কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট কাজ শুরু করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক জটিলতার কারণে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পাটের ব্যাক সাইডে শর্ট সার্কিট হয়ে প্রথমে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

এদিকে মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ সাদী জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, এখনো সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ঘটনার পর মিল এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

লেটেস্ট আপডেট

বিশ্বকাপে চমক! ফখর–ফারহানের ব্যাটে ২১২, নেটিজেনদের তোলপাড়

পাকিস্তানের ক্রিকেট মানেই অনিশ্চয়তা, উত্তেজনা আর হঠাৎ জ্বলে ওঠার...

রোনাল্ডোর পর এবার মেসি! ট্রাম্পের সঙ্গে কবে দেখা করবেন আর্জেন্টাইন সুপারস্টার?

বিশ্ব ফুটবল মানেই শুধু মাঠের লড়াই নয়। কখনও কখনও...

যশোরের হৃদয়ে আজও বেঁচে আছে মধু সুইটসের স্বাদ ও আড্ডা

যশোর শহরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে...

নুরুজ্জামান লাল্টুর জীবনকাহিনী: মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী, তারপর আত্মসমর্পণ!

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল আলোচিত ব্যক্তিত্ব, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সন্তান...

মাদক ও সন্ত্রাস বন্ধে কঠোর হুঁশিয়ারি—যশোরে বড় বক্তব্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সন্ত্রাসী ও মাদকের ক্ষেত্রে রাজনীতির পৃষ্ঠপোষকতা বিএনপি শতভাগ বন্ধ...

বাছাই সংবাদ

নুরুজ্জামান লাল্টুর জীবনকাহিনী: মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী, তারপর আত্মসমর্পণ!

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল আলোচিত ব্যক্তিত্ব, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সন্তান...

মাদক ও সন্ত্রাস বন্ধে কঠোর হুঁশিয়ারি—যশোরে বড় বক্তব্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সন্ত্রাসী ও মাদকের ক্ষেত্রে রাজনীতির পৃষ্ঠপোষকতা বিএনপি শতভাগ বন্ধ...

এলসি খুলে দেয়ার টোপে সর্বনাশ: ফারজানা ইয়াসমিন নিলার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট)...

নির্বাচনে আমাকে কেউ জিজ্ঞেসই করেনি! কেন ক্ষুব্ধ সাখাওয়াত হোসেন?

বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারকে ঘিরে নতুন করে আলোচনা...

বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তা: বাঙালির গর্বের এক অনন্য ইতিহাস

রবীন্দ্রনাথ ঠাকুর—এই নামটি শুনলেই বাঙালির মনে এক ধরনের আবেগ...

ইমাম-মুয়াজ্জিনদের সুখবর: ঈদুল ফিতরের আগে ভাতা চালুর উদ্যোগ

ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদের খতিব, ইমামদেরকে পর্যায়ক্রমে...

যশোরের বাগদাহ গ্রাম কেন আজ ভয় আর লজ্জার নাম? মেয়েদের বিয়ে থমকে যাচ্ছে!

যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি