এলসি খুলে দেয়ার টোপে সর্বনাশ: ফারজানা ইয়াসমিন নিলার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলে দেওয়ার নাম করে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারজানা ইয়াসমিন নিলা নামে এক নারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন যশোরের কয়েকজন ব্যবসায়ী। তাদের অভিযোগ, সাবেক এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী এই নিলা নিজেকে প্রভাবশালী রাজনৈতিক মহলের ঘনিষ্ঠ দাবি করে বিপুল পরিমাণ এ অর্থ আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। সংবাদ সম্মেলন থেকে অর্থ ফেরত ও বিচার দাবি করেছেন।

আজ সকাল ১১টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মেসার্স এ টু জেড ট্রেডিং-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুর রহমান খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা তাকে ব্রড কান্ট্রি এলসি ওপেন করে দেওয়ার টোপ দেন। এরপর যশোরের ৯জন ব্যবসায়ী একজোট হয়ে এলসি করার সিদ্ধান্ত নেন। ৩০ শতাংশ মার্জিনের শর্তে আনিসুর রহমান ৯ ব্যবসায়ীর পক্ষে নিলার অ্যাকাউন্টে ১০ কোটি ৯ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পর নিলা দিনের পর দিন সময়ক্ষেপণ করতে থাকেন।

আনিসুর রহমান জানান, ইন্দোনেশিয়ায় জাহাজ রেডি করার পর এলসির জন্য চাপ দিলে নিলা তাকে একটি ভুয়া এলসি কপি ধরিয়ে দেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তিনি ৫০ লক্ষ টাকার একটি জাল বিএফটিএন (BFTN) কপি এবং একটি ভুয়া এফডিআর (FDR) কপি প্রদান করে প্রতারণা চালিয়ে যান।

তিনি আরো জানান, প্রতারিত হওয়ার পর তারা খোঁজ নিয়ে জানতে পারেন ফারজানা ইয়াসমিন নিলা নিজেকে বিগত স্বৈরাচারী সরকারের প্রভাবশালী নেতা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাহাউদ্দিন নাছিম এবং সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দিতেন।

এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়েও তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা, মানব পাচার এবং নথি জালিয়াতির একাধিক সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে।

এরপর টাকা ফেরত পেতে ভুক্তভোগী ব্যবসায়ী আনিসুর রহমান প্রথমে গুলশান থানায় মামলা করলে নিলা গ্রেপ্তার হন। কিন্তু রহস্যজনকভাবে আদালত থেকে জামিন পেয়ে যান। জামিনের শর্ত অনুযায়ী টাকা ফেরত না দিয়ে তিনি হাইকোর্ট থেকে ‘স্টে অর্ডার’ নিয়ে আসেন। পরবর্তীতে যশোরের পুলিশ সুপারের সহায়তায় নতুন মামলা দায়ের হলে পুলিশ তাকে ঢাকা থেকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আনিসুর রহমান জানান, এর আগেও নিলার নামে ৪-৫টি প্রতারণার মামলা ছিল এবং তিনি সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও অদৃশ্য ইশারায় এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
সংবাদ সম্মেলনে যশোর ও অভয়নগরের ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ব্যাংক লোন নিয়ে এলসির টাকা দিয়ে এখন তারা পথে বসার উপক্রম হয়েছেন। অনেক পরিবার এখন এই প্রতারক চক্রের কারণে দেউলিয়া।

এজন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে তারা এই প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে নিলাকে জামিন না দেওয়ির দাবি জানান। পাশাপাশি পাওনা টাকা উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে জোর দাবি জানান। যাতে আর যেন কোনো ব্যবসায়ী এভাবে সর্বস্বান্ত না হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নুর আলম বাবু, মাহমুদ হাসান লিপু, মোহাম্মদ কামরুজ্জামান, জিয়া বিশ্বাস ও মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ফারজানা ইয়াসমিন নিলার মেয়ে নন্দিতা মেহজাবিন কথা জানান, ওই ব্যবসায়ীরা অনৈতিক পন্থায় আমাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। অর্থ লেনদেনের বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন। ফলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে চান না।

লেটেস্ট আপডেট

বিশ্বকাপে চমক! ফখর–ফারহানের ব্যাটে ২১২, নেটিজেনদের তোলপাড়

পাকিস্তানের ক্রিকেট মানেই অনিশ্চয়তা, উত্তেজনা আর হঠাৎ জ্বলে ওঠার...

রোনাল্ডোর পর এবার মেসি! ট্রাম্পের সঙ্গে কবে দেখা করবেন আর্জেন্টাইন সুপারস্টার?

বিশ্ব ফুটবল মানেই শুধু মাঠের লড়াই নয়। কখনও কখনও...

যশোরের হৃদয়ে আজও বেঁচে আছে মধু সুইটসের স্বাদ ও আড্ডা

যশোর শহরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে...

নুরুজ্জামান লাল্টুর জীবনকাহিনী: মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী, তারপর আত্মসমর্পণ!

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল আলোচিত ব্যক্তিত্ব, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সন্তান...

যশোরে ভয়াবহ আগুন! রোমান জুট মিলে কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত...

বাছাই সংবাদ

নুরুজ্জামান লাল্টুর জীবনকাহিনী: মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী, তারপর আত্মসমর্পণ!

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল আলোচিত ব্যক্তিত্ব, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সন্তান...

যশোরে ভয়াবহ আগুন! রোমান জুট মিলে কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত...

মাদক ও সন্ত্রাস বন্ধে কঠোর হুঁশিয়ারি—যশোরে বড় বক্তব্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সন্ত্রাসী ও মাদকের ক্ষেত্রে রাজনীতির পৃষ্ঠপোষকতা বিএনপি শতভাগ বন্ধ...

নির্বাচনে আমাকে কেউ জিজ্ঞেসই করেনি! কেন ক্ষুব্ধ সাখাওয়াত হোসেন?

বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারকে ঘিরে নতুন করে আলোচনা...

বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তা: বাঙালির গর্বের এক অনন্য ইতিহাস

রবীন্দ্রনাথ ঠাকুর—এই নামটি শুনলেই বাঙালির মনে এক ধরনের আবেগ...

ইমাম-মুয়াজ্জিনদের সুখবর: ঈদুল ফিতরের আগে ভাতা চালুর উদ্যোগ

ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদের খতিব, ইমামদেরকে পর্যায়ক্রমে...

যশোরের বাগদাহ গ্রাম কেন আজ ভয় আর লজ্জার নাম? মেয়েদের বিয়ে থমকে যাচ্ছে!

যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি