তেল শেষ হয়ে যাবে? যশোরজুড়ে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, কী ঘটছে আসলে!

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেল সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই আশঙ্কায় জ্বালানি তেল সঙ্কট ও মূল্য বৃদ্ধিরও আতঙ্কও দেখা দিয়েছে। এই ‘হুজুগে’ মোটরসাইকেল ও প্রাইভেট কার মালিকরা ট্যাংকি ফুল করার চেষ্টা করছেন।

ফলে যশোর জেলাজুড়ে পেট্রোল-অকটেন-ডিজেলের চাহিদাও বেড়ে গেছে। এই অজুহাতে কিছু পেট্রোল পাম্পের বিরুদ্ধে আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার অভিযোগও উঠেছে। আবার কোন কোন পাম্প একশ’ টাকার বেশি পেট্রোল বা অকটেন বিক্রি করছে না বলে অভিযোগ করছেন চালকরা।

তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, গত তিন দিন ধরে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি তেল বিক্রি হচ্ছে। চাহিদা এতটাই বেড়েছে যে অনেক পাম্পে স্বাভাবিক সরবরাহ দ্রæত শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে চাহিদা প্রায় চারগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা। এই কারণে সংকট তৈরি হয়েছে। কবে নাগাদ এই সংকট থেকে উত্তরণ ঘটবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।

যশোর শহরের মণিহার এলাকার যাত্রীক পেট্রোলিয়াম সার্ভিস’র সহকারী সুপারভাইজার পলাশ জানান, গত কয়েকদিন থেকে পাম্পটিতে প্রচুর ভিড়। তাদের মধ্যে মোটরসাইকেল চালকদের সংখ্যাই বেশি। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার শংকা থেকে অনেকে বেশি করে তেল কিনছেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে এই পাম্পটির সামনে মোটরসাইকেলের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকেই ট্যাংকি পুরো ভর্তি করে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে ৫ লিটারের ক্যানে করে অতিরিক্ত পেট্রোল নিচ্ছেন। অনেকে হাজির হন ৪০ লিটারের ড্রাম নিয়েও।

রাজিব হাসান নামে এক মোটরসাইকেল চালক অকটেন নিতে এসে বলেন, আমি পাম্পে ১ হাজার টাকার তেল নিতে এসেছিলাম, তারা আমাকে ১০০ টাকার দিয়েছে। এখন এই তেল দিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা বলতে পারছি না। আরেক মোটরসাইকেল চালক কামাল হোসেন বলেন, পাম্পগুলো তেলের দাম বাড়ানোর জন্য কৃত্রিম সংকট তৈরি করছে।

ঢাকা রোড তালতলা এলাকার মেসার্স মনিরউদ্দিন আহমেদের ম্যানেজার এএসএম খালিদ জানান, গত বুধবার রাত থেকে অনেক ভিড় লক্ষ্য করা গেছে। মোটরসাইকেলের মালিকরা পুরো ট্যাংকি ভরে তেল নিয়ে রাখছেন। এ পাম্পে চালক শহিদুল ইসলাম বলেন, আমি আধাঘণ্টার বেশি সময় লাইনে দাড়িয়ে আছি, কিন্তু তেল পাইনি।

জ্বালানি তেল পরিবেশক সমিতি যশোর জেলা সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ¯্রফে প্যানিক থেকে মানুষের মধ্যে তেল মজুদ করার প্রবণতা শুরু হয়েছে। দেখা গেছে যে বাইক চালক হাফ বা এক লিটার তেল কিনতেন, তিনিও বাইকের ট্যাংকি ফুল করে নিয়ে যাচ্ছেন। অনেকে ক্যান বা ড্রাম নিয়েও পাম্পগুলোতে ভিড় করছেন।

লেটেস্ট আপডেট

বিসিসিআইয়ের নিয়ম অমান্য? প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের ভিডিও ভাইরাল

টি–২০ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সাধারণত ক্রিকেটারদের ওপর বেশ...

গ্যাসের দাম বাড়ল, কিন্তু পেট্রল-ডিজেল? যুদ্ধ পরিস্থিতিতে বড় বার্তা সরকারের

সম্প্রতি রান্নার গ্যাসের দাম হঠাৎ করে ৬০ টাকা বাড়ানো...

হ্যান্ড মাইকে হঠাৎ বাজল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, মাইক জব্দ করল পুলিশ

শহরের জন বহুল সড়ক। সড়কের পাশেই একটি বাড়ির প্রাচীর।...

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বড় নাটক! আইসিসির বিশেষ বিমানে দেশে ফিরছে তিন দলের খেলোয়াড়

মাঝে মাঝে খেলাধুলার বাইরের ঘটনাও খেলাকে বড়ভাবে প্রভাবিত করে।...

যশোরে কোটি কোটি টাকা প্রতারণা! জনতার হাতে আটক ‘মামলাবাজ’ মাহমুদা

যশোরে চিহ্নিত প্রতারক হিসেবে পরিচিত মাহমুদা নামে এক নারীকে...

বাছাই সংবাদ

বিসিসিআইয়ের নিয়ম অমান্য? প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের ভিডিও ভাইরাল

টি–২০ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সাধারণত ক্রিকেটারদের ওপর বেশ...

গ্যাসের দাম বাড়ল, কিন্তু পেট্রল-ডিজেল? যুদ্ধ পরিস্থিতিতে বড় বার্তা সরকারের

সম্প্রতি রান্নার গ্যাসের দাম হঠাৎ করে ৬০ টাকা বাড়ানো...

হ্যান্ড মাইকে হঠাৎ বাজল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, মাইক জব্দ করল পুলিশ

শহরের জন বহুল সড়ক। সড়কের পাশেই একটি বাড়ির প্রাচীর।...

নারী অধিকার নিয়ে যশোরে বিশাল মানববন্ধন: দেড় সহস্রাধিক নারীর শক্ত প্রতিবাদ

যশোরে দেড় সহস্রাধিক নারীর অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে...

নেপালে রাজনৈতিক চমক: সাবেক র‍্যাপশিল্পী বালেন্দ্র শাহ কি হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী?

নেপালের রাজনীতিতে এবার যেন একেবারে ভিন্ন ধরনের গল্প তৈরি...

বিএনপি ক্ষমতায়: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কি থাকছেন নাকি আসছে নতুন পরিবর্তন?

বাংলাদেশে বিএনপির নতুন সরকার এ মুহূর্তে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে...

এক লাখ দর্শকের সামনে মহারণ: ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

টি–টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। কোটি কোটি...

বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া, বাড়ছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এখন শুধু আঞ্চলিক সংকটের মধ্যে সীমাবদ্ধ...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি