মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
20.6 C
Jessore
More

    প্রার্থী বদল, গ্রুপিং না কৌশল? যশোরের ৫ আসন হারানোর নেপথ্যের আসল গল্প

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিই হাতছাড়া হয়েছে বিএনপির। ৫টি আসনেই বড় জয় পেয়েছে জামায়াত। শুধুমাত্রা যশোর-৩ সদর আসনে জিতলেও লড়াই করতে হয়েছে।

    এই আসনে জয় পেয়েছেন সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

    বিএনপির এমন পরাজয়ের পেছনে চার কারণকে চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এগুলো হলো, প্রার্থী মনোনয়নে তৃণমূলকে গুরুত্ব না দেওয়া ও মনোনয়ন পরিবর্তন; অভ্যন্তরীণ গ্রুপিং মোকাবেলায় ব্যর্থতা; বিএনপি নেতাকর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাস; এবং জামায়াতের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল মোকাবেলায় ব্যর্থতা।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের মধ্যে ৫টিতেই জয়লাভ করেছে জামায়াত প্রার্থীরা। যশোর-১ (শার্শা) আসনে ২৫ হাজারের বেশি ভোটে জিতেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মাদ আজীজুর রহমান।

    যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতের মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ।

    যশোর-৩ (সদর) আসনে ১৪ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে ৪৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের গোলাম রসুল।

    যশোর-৫ (মণিরামপুর) আসনের জামায়াতের গাজী এনামুল হক ৪৭ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে।

    এখানে বিএনপির প্রার্থী রশীদ আহমাদ ৫৪ হাজার ৮৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। যশোর-৬ (কেশবপুর) আসনে ১২ হাজার ভোটে জয় পেয়েছেন জামায়াতের অধ্যাপক মুক্তার আলী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যশোরে পাঁচটি আসনে জয় পেয়ে জেলার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে জামায়াত। বিপরীতে বিএনপির নড়বড়ে সাংগঠনিক অবস্থাই প্রকাশ পেয়েছে।

    দলীয় সূত্র জানিয়েছে, যশোর-১ (শার্শা) আসনে প্রথমে বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন পেয়ে তিনি কর্মী-সমর্থক নিয়ে প্রায় দেড় মাস গ্রামে গ্রামে ভোটারদের কাছে যান।

    আরও পড়ুন :  দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: কেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান

    বিপরীতে মনোনয়ন বঞ্চিত হয়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে নামেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধুর কর্মী-সমর্থকরা।

    শেষ পর্যায়ে এসে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। এরপর মফিকুল হাসান তৃপ্তি ও হাসান জহিরের সমর্থকরা অভিমানী হয়ে নির্বাচনে আর ভ‚মিকা রাখেননি।

    দলের একাংশের নেতাদের ধারণা ছিল, মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পরিবর্তন করা হলে ভাগ্য খুলতে পারে হাসান জহিরের। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি নুরুজ্জামান লিটনের।

    ফলে দলের একাংশের নেতাকর্মীদের মনে অভিমান-ক্ষোভ থেকেই গেছে। এই সুযোগ কাজে লাগিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী নিজের অবস্থান শক্ত করেন এবং বিএনপির নিশ্চিত এই আসনটি হাতছাড়া হয়ে যায়।

    যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির ৫ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শুরুতে সাবিরা সুলতানা মুন্নীকে মনোনয়ন দেয়া হলেও তা পরিবর্তনের জন্য আন্দোলন করেন অন্য তিন নেতা ও তাদের সমর্থকরা।

    শেষ পর্যন্ত চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক বিদ্রোহী প্রার্থীও হন। যদিও পরে সংবাদ সম্মেলন করে তিনি সরে দাঁড়ান। কিন্তু ততক্ষণে ব্যালটে থেকে যায় তার নাম।

    দলীয় নেতাকর্মীদের মতে, সাবিরা সুলতানার পাশে মনোনয়নপ্রত্যাশী নেতাদের সেভাবে দেখা যায়নি। দুই-একদিন লোকদেখানো মিটিংয়ে থাকলেও ‘ভোট পলিটিক্সে’ তারা তেমন ভ‚মিকা রাখেননি।

    এজন্য চৌগাছায় নির্বাচনী পরবর্তী একটি সভাতেও সাবিরা সুলতানা মুন্নীর উপস্থিতিতে তৃণমূলের কর্মীরা উপজেলা নেতাদের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে।

    যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে শুরুতে এখানে তৃণমূলের আস্থাভাজন নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু বাঘারপাড়া ও অভয়নগর বিএনপির একাংশ তার ব্যবসায়িক ঋণের বিষয়টি সামনে এনে মনোনয়নপত্র বাতিলে ভ‚মিকা রাখে।

    আরও পড়ুন :  ভৈরব নদীর পাড়ে অবৈধ চুল্লি উচ্ছেদ ; যশোরে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান

    টিএস আইয়ুবও কেন্দ্রীয় এক নেতাকে ইঙ্গিত করে বক্তব দেন। এরপর বিকল্প প্রার্থী হিসেবে মতিয়ার রহমান ফারাজী মনোনয়ন পান।

    কিন্তু ভোটের দিন দেখা যায়, টিএস আইয়ুবের সমর্থকরা বাঘারপাড়ার সন্তান হিসেবে জামায়াত নেতা গোলাম রছুলকে ভোট দিয়েছেন। ফারাজী নিজের কেন্দ্রেই বিজয় নিশ্চিত করতে পারেননি।

    যশোর-৫ মণিরামপুর আসনে পরাজয়ের জন্য দলের সিদ্ধান্তকে দুষছেন নেতাকর্মীরা। প্রথমে এখানে জোটের প্রার্থী ঘোষণা করা হয়নি। এখানে একক প্রার্থী ঘোষণায় মাঠে নামে বিএনপি।

    তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী শহীদ ইকবালকে প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে বিএনপি জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি আব্দুর রশিদ বিন ওয়াক্কাসকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেন।

    ফলে দলীয় সিদ্ধান্তের বিপরীতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল। তাকে দল বহিস্কার করলেও কাজ হয়নি। বিএনপির অনেক নেতাকর্মী তার সাথে ছিলেন। ফলে ধানের শীষের প্রার্থীকে সঙ্গী করে একসাথে পরাজয় বরণ করেন শহীদ ইকবাল। ধানের শীষের অবস্থান চলে যায় তৃতীয় স্থানে। বিজয়ী হন জামায়াতের প্রার্থী গাজী এনামুল হক।

    যশোর-৬ (কেশবপুর) আসনে প্রথমে মনোনয়ন দেয়া হয় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণকে। কিন্তু ২৪ ডিসেম্বর হঠাৎ শ্রাবণকে বাদ দিয়ে আবুল হোসেন আজাদকে প্রার্থী করা হয়। এতে ক্ষুব্ধ হন তৃণমূলের কর্মীরা। অবশ্য রওনকুল ইসলাম শ্রাবণ দলের পক্ষে মাঠে থাকলেও ঘরে উঠেনি বিজয়।

    দলীয় সূত্র আরও জানায়, বিএনপির এমন পরাজয়ের পেছনে প্রার্থী মনোনয়নে তৃণমূলকে গুরুত্ব না দেওয়া ও মনোনয়ন পরিবর্তন প্রধান কারণ বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

    আরও পড়ুন :  জাপা কার্যালয়ে ফের সংঘর্ষ: মারাত্মক আহত নুরুল হক নুর, উত্তেজনা বিরাজ করছে বিজয়নগরে

    এছাড়া প্রত্যেক উপজেলাতেই বিএনপির নেতৃত্বে গ্রæপিং রয়েছে। প্রার্থী মনোনয়ন নিয়ে টানাপড়েন এই গ্রæপিংকে আরও উসকে দিয়েছে। জেলা নেতৃত্বও এই গ্রæপিংয়ের অবসান ঘটাতে পারেননি।

    এছাড়া নির্বাচনে অন্যতম প্রতিপক্ষ আওয়ামী লীগ না থাকায় স্থানীয় নেতাকর্মীদের অনেকেই অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। জেলার অনেক এলাকায় স্থানীয় পর্যায়ের নেতারা ফেসবুক আর নেতাদের দেখিয়েই প্রচার প্রচারণার ইতি টেনেছেন।

    এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটি কারণকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। সেটি হলো, জামায়াতের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল মোকাবেলায় ব্যর্থতা।

    বিশ্লেষকদের মতে, দুই যুগেরও বেশি সময় ধরে বিএনপির সাথে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ জামায়াত ঘর গুছিয়েছে। বিএনপিকে পাশে রেখেই তারা সাংগঠনিক ভিত মজবুত করেছে এবং তৃণমূলে নিজেদের বিস্তৃত করেছে।

    পাশাপাশি জামায়াত পৌরসভা, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে শক্তি বৃদ্ধি করে সাংগঠনিক দক্ষতা বাড়িয়েছে। নির্বাচনী মাঠে জামায়াতের এই ইউনিটগুলো বাড়ি-বাড়ি, পাড়া মহল্লাভিত্তিক ভোটার পর্যালোচনা করে ভোট বাড়িয়েছে।

    এছাড়া নারী কর্মীদের মাধ্যমে ধর্মীয় লেবাসে ভোটের সুফল ঘরে তুলেছে। বিশেষ করে ধর্মপ্রাণ সহজ সরল নারীদের ভোটের মাঠে ব্যাপক উপস্থিতিও ফলাফলে বড় ভ‚মিকা রেখেছে বলেও বিশ্লেষকরা বলছেন।

    স্থানীয় পর্যায়ের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে আক্ষেপ করে বলেছেন, ‘কিভাবে কখন যে বাড়ির মহিলারা জামাতের কব্জায় চলে গেছে তা বুঝতে পারিনি!’

    এ প্রসঙ্গে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোরের ৫টি আসনে বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। কেন এই পরাজয় ঘটলো তা অনুসন্ধান ও মূল্যায়ন করা হবে।

    লেটেস্ট আপডেট

    “সরি বাংলাদেশ!” পাকিস্তানের হারে কাঁদলেন পাক-ভক্ত : ভারত ম্যাচে ৬৪ রানের ধাক্কা

    ক্রিকেট কখনও শুধু খেলা থাকে না। কখনও সেটা আবেগ...

    আইএসএল ২০২৫-২৬: ইজেজারির জোড়া গোলে ইস্টবেঙ্গলের দাপুটে ৩-০ জয়!

    চলতি আইএসএল মরশুমের শুরুটা এর চেয়ে ভালো আর কী...

    ভারতকে কী বললেন মির্জা ফখরুল? হাসিনা ইস্যুতে নতুন রাজনৈতিক সমীকরণ

    বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে।...

    নির্বাচনশেষে এমএম কলেজে চমক! শিক্ষক-শিক্ষার্থীদের ফুল দিয়ে কৃতজ্ঞতা ছাত্রদলের

    নির্বাচন শেষে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ...

    যশোর বিপ্লবী ছাত্র-জনতার নতুন কমিটি ঘোষণা: সভাপতি সোহান, সম্পাদক রিহাদ

    মাহমুদুল হক সোহানকে সভাপতি ও রিহাদকে সাধারণ সম্পাদক করে...

    বাছাই সংবাদ

    আইএসএল ২০২৫-২৬: ইজেজারির জোড়া গোলে ইস্টবেঙ্গলের দাপুটে ৩-০ জয়!

    চলতি আইএসএল মরশুমের শুরুটা এর চেয়ে ভালো আর কী...

    ভারতকে কী বললেন মির্জা ফখরুল? হাসিনা ইস্যুতে নতুন রাজনৈতিক সমীকরণ

    বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে।...

    যশোর বিপ্লবী ছাত্র-জনতার নতুন কমিটি ঘোষণা: সভাপতি সোহান, সম্পাদক রিহাদ

    মাহমুদুল হক সোহানকে সভাপতি ও রিহাদকে সাধারণ সম্পাদক করে...

    ফরেনসিক মেডিসিনে অনার্সের ঝড়: খুমেবিতে সেরা আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ

    খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ২য় পেশাগত...

    বিশ্বকাপে দ্বৈত সমর্থন! ইতালির ক্রিকেটারের পরিবার কেন গাইল ইংল্যান্ডের গান?

    ক্রিকেট বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর গ্যালারির রঙিন মুহূর্ত।...

    গ্যাংটক নয়! সিকিমের গোপন স্বর্গ আরিতার: ল্যাম্পোখরি হ্রদ ও মানখিম ভিউপয়েন্ট

    গ্যাংটক বা পেলিং এখন অনেকের কাছেই চেনা নাম। কিন্তু...

    রিং অফ ফায়ার সূর্যগ্রহণ ২০২৬: কোথায় দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময়?

    আকাশের দিকে তাকিয়ে কখনও কি ভেবেছ, আমরা আসলে কত...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »