যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন আল মামুন ফাউন্ডেশন-এর উদ্যোগে ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে যশোরের বিরামপুরে জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ডা. তানভীর হায়দার তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
এসময় বক্তারা বলেন, রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আল মামুন শাওন, হাসিবুর রহমান শামিম, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার, সাইদুজ্জামান শাওনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।



