বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
21.9 C
Jessore
More

    যশোরে পোড়া আ’লীগ অফিসে হঠাৎ বঙ্গবন্ধু–হাসিনার ব্যানার! রহস্য কি?

    যশোর শহরে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ঝুলতে দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পরে শহরের গাড়িখানাস্থ পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ছাঁদের সামনের দেয়ালে ব্যানারটি ঝুলতে দেখা যায়। তবে কারা ও কখন ব্যানারটি টানানো হয়েছে সেটা কেউ বলতে পারেনি।

    এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী মডেল থানার পুলিশ যেয়ে ব্যানারটি নামিয়ে থানা হেফাজতে রেখেছে।

    ভিডিওটি দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গাড়িখানাস্থ সড়কের সামনে অংশে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে জড়িয়ে ধরা পিতা-কন্যার এমন একটি ছবি সম্বলিত ব্যানার ঝুলছে। ব্যানারটির এক কোণে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনেক পথচারি ব্যানারটির ভিডিও করছে।

    আরও পড়ুন :  যশোরে যানজট ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে মানববন্ধন

    স্থানীয় দোকানদাররা জানান, কে কখন এটি লাগিয়েছে সেটা জানেন না তারা। এক দোকানদার জানান, তিন তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা আওয়ামী লীগের কার্যালয় ছিলো। ছাত্র জনতার গণঅভুস্থানের বিজয়ের দিন ৫ আগস্ট বিকালে ছাত্রজনতা আগুন ধরিয়ে দেয় কার্যালয়ে। পরে বিক্ষুদ্ধ জনতা লুটপাট করে। সেই থেকে পরিত্যক্ত রয়েছে ভবনটি।

    পরে ভবন কর্তৃপক্ষ কার্যালয়ের প্রবেশপথটি ইট দিয়ে গেঁথে দেন। পরে সেখানে আর প্রবেশের কোন জায়গা নেই। ধারণা করছি, পিছনের ভবনের কার্নিশ দিয়ে কেউ ছাঁদে উঠে ব্যানারটি টাঙিয়েছে। ভিডিও ছড়িয়ে পড়লে ও স্থানীয়দের খবর শুনে কোতয়ালী মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ব্যানারটি নামিয়ে তাদের হেফাজতে নেন।

    যশোর কোতয়ালী মডেল থানার এস আই সাইফুল ইসলাম ও কসবা পুলিশ ফাঁড়ির এস আই অহিদুজ্জামান বলেন, ‘উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এসে আমরা ব্যানারটি অপসারণ করেছি। ব্যানারটি কসবা ফাঁড়িতে রাখা হয়েছে।’

    আরও পড়ুন :  যশোরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার!

    তবে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘ঘটনা সম্পর্কে আমার জানান নেই। এমনকি পুলিশের কোন সদস্য ব্যানার অপসারণ করেনি বলে তিনি দাবি করেন।

    লেটেস্ট আপডেট

    খাবারের শেষে সাবান নয়, গরম চকোলেট! কেন ভিড় এই এক্সপেরিয়েন্স রেস্তরাঁয়?

    রেস্তরাঁ মানেই আগে ভাবতাম ভালো খাবার, সুন্দর পরিবেশ আর...

    টি-২০ বিশ্বকাপে মহা অঘটন! বিদায় অস্ট্রেলিয়া, সুপার এইটে জিম্বাবোয়ে!

    ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ যেন একের পর এক নাটক...

    পৃথিবীর সবচেয়ে পুরনো সেলাই করা জামা! ইতিহাস বদলে দিল এই আবিষ্কার

    মানুষ ঠিক কবে থেকে পোশাক পরা শুরু করল, আর...

    বাতকর্ম গুনে দেবে প্রযুক্তি! মেরিল্যান্ডের স্মার্ট অন্তর্বাস ভাইরাল

    প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যে শরীরের ছোট থেকে...

    অজেয় থেকে অসহায়! অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পতনের আসল কারণ কী?

    একটা সময় ছিল, নামটাই যথেষ্ট ছিল—অস্ট্রেলিয়া। মাঠে নামলেই প্রতিপক্ষের...

    বাছাই সংবাদ

    অজেয় থেকে অসহায়! অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পতনের আসল কারণ কী?

    একটা সময় ছিল, নামটাই যথেষ্ট ছিল—অস্ট্রেলিয়া। মাঠে নামলেই প্রতিপক্ষের...

    বিএনপির প্রত্যাবর্তন: নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, নতুন রাজনৈতিক সমীকরণ!

    বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের...

    সাকিব–মাশরাফি কি ফিরছেন? দ্রুত মামলার নিষ্পত্তি চান প্রতিমন্ত্রী আমিনুল হক!

    বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই...

    ভেঙে গেল অন্তর্বর্তী সরকার! তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি সরকারের যাত্রা

    শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হওয়ায় ড. মুহাম্মদ...

    ভোটার থেকে প্রধানমন্ত্রী: মাত্র ৫৩ দিনে তারেক রহমানের ঐতিহাসিক উত্থান

    বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে,...

    তারেক রহমানের বড় সিদ্ধান্ত! আব্বাস-রিজভীসহ ১০ উপদেষ্টা নিয়োগ

    বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের...

    জুলাই সনদ নিয়ে নতুন সংকট! বিএনপির সিদ্ধান্তে কী হবে সংবিধান সংস্কার পরিষদের?

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে...

    যশোরে আনন্দের ঢেউ! প্রতিমন্ত্রী হলেন অনিন্দ্য ইসলাম অমিত

    যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ জ্বালানি...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »