বিশ্ববাজারে তেলের সংকটের প্রভাব! যশোর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার

সামপ্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাচারের আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তর নির্দেশনায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। এর আওতায় বেনাপোল স্থলবন্দরসহ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকেও কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে।


এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন পরিবহন ও চলাচলের ওপরও কঠোর নজর রাখা হচ্ছে।

তিনি আরও জানান, কোনোভাবেই যেন সীমান্ত পথে জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেটেস্ট আপডেট

যুক্তরাজ্যের ঘাঁটিতে মার্কিন বি-১ বোমারু মোতায়েন: ইরানে ‘বিগ ওয়ান’ হামলার আশঙ্কা বাড়ছে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের...

স্বপ্নের ছুটি থেকে যুদ্ধের ভয়! দুবাইয়ে হামলার পর বিমানবন্দরে বিশৃঙ্খলা, পর্যটকদের মরিয়া পালানোর চেষ্টা

মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বাণিজ্য ও পর্যটনকেন্দ্র দুবাই হঠাৎ করেই...

নেপালে জেন জ়ি ঝড়! বলেন্দ্র শাহের ঐতিহাসিক জয়, ভেঙে পড়ল পুরনো রাজনীতি

নেপালের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের...

তেল মজুদ করে সংকট তৈরি! যশোরের বাঘারপাড়ায় পেট্রোল পাম্পে অভিযান

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ...

মেটা স্মার্ট চশমা নিয়ে বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের অভিযোগ, কতটা নিরাপদ এআই গ্লাস?

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি প্রতিদিন নতুন নতুন বিস্ময় উপহার...

বাছাই সংবাদ

নেপালে জেন জ়ি ঝড়! বলেন্দ্র শাহের ঐতিহাসিক জয়, ভেঙে পড়ল পুরনো রাজনীতি

নেপালের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের...

তেল মজুদ করে সংকট তৈরি! যশোরের বাঘারপাড়ায় পেট্রোল পাম্পে অভিযান

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ...

গুজবে কান দেবেন না—দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশে জ্বালানি তেলের সংকট নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে...

লাইনে ভিড়, তর্ক-বিতর্ক! জ্বালানি তেল বিক্রিতে সরকারের নতুন সিদ্ধান্ত

বিশ্ব রাজনীতির উত্তেজনা এখন সরাসরি প্রভাব ফেলছে জ্বালানি বাজারে।...

উদীচী বোমা হামলার ২৭ বছর: যশোরে মানববন্ধনে উঠল কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি

যশোরে উদীচী হত্যাযজ্ঞের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘২৭ বছর...

যশোরে বিদেশি পিস্তলসহ ধরা ৩ যুবক! গণপিটুনি, মোটরসাইকেলে আগুন

যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে! নতুন হামলার ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

গতরাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্টকমের অ্যাডমিরাল...

আদালত ফাঁকা, বিচারক একা! যশোরে আইনজীবীদের বর্জনে ১৯৬ মামলার শুনানি বিপর্যস্ত

যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি