শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
20.1 C
Jessore
More

    যশোর অভয়নগরে রক্তক্ষয়ী সংঘর্ষ! বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আহত অন্তত ১৫

    যশোর অভয়নগর উপজেলা বাঘুটিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উভয় পক্ষের হামলা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায়,পারিবারিক কবরস্থানের একটি গাছ নিয়ে বিএনপি নেতা জালাল মাঝির সাথে জামায়াতের সমার্থিত বাসারের বিরোধ চলছিলো। বৃহস্পতিবার বিকেলে বাসার তার সহযোগী আলামিন, মাহাবুব, ইছাদুলসহ ৫/৬ জন নিয়ে জালালের কাছে গাছের জন্য টাকা চায়। কথাকাটির একপর্যায়ে মারামারির এ হামলার ঘটনা ঘটে।

    এসময় জালালকে বেদম মারপিট করে আহত করা হয়। জালালের চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে জামায়াতের কর্মীদের মারপিট করে। এর প্রতিবাদে বিকেলে বিভিন্ন এলাকা থেকে দুইশতাধিক জামায়াতের নেতাকর্মীরা ভাটপাড়া বাজারে জড়ো হয়ে মিছিল বের করে।

    আরও পড়ুন :  বেত্রবতী নদী: ইতিহাস, প্রবাহ ও হারিয়ে যাওয়া স্মৃতির জলছবি
    Images 10000 09

    মিছিল থেকে জামায়াতের কর্মীরা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবল শেখ,খালিদ শেখ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহাফুর রহমান ইউসুফ,থানা ছাত্রদলের সহসভাপতি জাকির শেখ, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক শাহিন শেখসহ কয়েকজনকে মারপিট করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জামায়াতের ৯ কর্মী আহত হয়।

    আহতদের মধ্যে বিএনপির খালিদ ও ইকবলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জামায়াতের আহত কর্মীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    অভয়নগর থানার ওসি এস.এম. নূরুজ্জামান জানান,খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    লেটেস্ট আপডেট

    অবিশ্বাস্য ঘটনা: ২ টার্কির ভয়ে রাস্তায় আতঙ্ক, কী হল তারপর?

    পাখির কথা শুনলেই আমরা সাধারণত কী ভাবি? নীল আকাশে...

    অভিষেকের কামব্যাক, হার্দিকের ঝড়: বিশাল জয়ে সেমির স্বপ্ন জাগাল ভারত

    টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্ত বার্তা দিল ভারত। চেন্নাইয়ে জিম্বাবোয়েকে বড়...

    হার্দিকের ঝলক, অর্শদীপের আগুন: ইডেনেই কি বাঁচবে ভারতের বিশ্বকাপ স্বপ্ন?

    চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো টিম...

    ২৫০ বছরের সাম্রাজ্য থেকে দেউলিয়া—ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ অধ্যায়

    ইতিহাস কখনও কখনও এমনভাবে ঘুরে দাঁড়ায়, যা শুনলে অবাক...

    দুই ঘন্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে: যশোর আফিল অটো ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন...

    বাছাই সংবাদ

    হার্দিকের ঝলক, অর্শদীপের আগুন: ইডেনেই কি বাঁচবে ভারতের বিশ্বকাপ স্বপ্ন?

    চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো টিম...

    ২৫০ বছরের সাম্রাজ্য থেকে দেউলিয়া—ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ অধ্যায়

    ইতিহাস কখনও কখনও এমনভাবে ঘুরে দাঁড়ায়, যা শুনলে অবাক...

    দুই ঘন্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে: যশোর আফিল অটো ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন...

    মার্করামের ঝড়ো ইনিংস, ভারতের আশা বাঁচাল দক্ষিণ আফ্রিকা: T20 World Cup Update

    টি-২০ বিশ্বকাপ মানেই অঙ্ক, হিসাব আর প্রতিটি ম্যাচের সঙ্গে...

    বাংলাদেশের স্বার্থে শাকিবকে চাই! খুনের মামলা নিয়ে ক্রীড়ামন্ত্রকে বিসিবির চিঠি

    বাংলাদেশের ক্রিকেট মানেই একটা নাম বারবার সামনে আসে—শাকিব আল...

    এআই আসক্তি: প্রযুক্তির সুবিধা না নতুন মানসিক ফাঁদ?

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর শুধু অফিসের কাজ,...

    একুশে পদক ২০২৬: বাংলা ভাষা বিশ্বদরবারে আলো ছড়াবে—প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়

    বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »