যশোরে ব্যবসায়ী অপহরণ! ১ কোটি টাকা মুক্তিপণ দাবি, আতঙ্কে পরিবার

যশোরে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপহৃত জাহাঙ্গীর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরতলী খোলাডাঙ্গা কদমতলা এলাকায় বসবাস করেন। তিনি শহরের শংকরপুরস্থ ভেটেরিনারি হাসপাতালের সামনে আর আর মেডিকেল নামে ভেটেরিনারি ওষুধের ব্যবসা করে আসছিলেন। ঘটনার পর থেকে উদ্বেগ উৎকণ্ঠায় সময় পার করছে ভুক্তভোগী পরিবার।

থানায় লিখিত অভিযোগে জানা যায়, জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে গতিরোধ এবং তাকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০ টার দিকে তার স্ত্রীর ফোনে কল করে ১ কোটি টাকা মুক্তিপন দাবি করা হয়। নইলে তাকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

মুঠোফোনে অপহৃত জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন বলেন, ‘সাত বছর ধরে শংকরপুর ভেটেরিনারি হাসপাতালের সামনে ভেটেরিনারি ওষুধের ব্যবসা করে আসছেন তার স্বামী। রাতে তারাবি পড়ে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন প্রতিদিন।

সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ইফতার নিয়ে দোকানে যায়। এরপর ইফতার তারাবি পড়ে বাড়িতে ফিরছিলো। পতিমধ্যে রায়পাড়া এলাকায় পৌঁচ্ছালে ৬ থেকে সাতজন গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে একটি সাদা প্রাইভেট কারে তোলে জাহাঙ্গীরকে। আর দুইজন জাহাঙ্গীরের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে প্রাইভেটের সাথে অজানা গন্তব্যে দিকে যায়।

রাত ১০টার দিকে জাহাঙ্গীরের নাম্বার থেকে হঠাৎ কল আসে, জাহাঙ্গীর আমাগের বলেন কয়েকজন আমারে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাতে হলে এক কোটি টাকা দেওয়া লাগবে। টাকা না দিলে আমাকে তারা খুন করবে। এতটুকু বলেই ফোন কেটে দেন। এরপর থেকে ফোনটি বন্ধ রয়েছে। কোথায় কিভাবে টাকা দিতে হবে সেটা বলেনি তখন।

তিনি অভিযোগ করেন বলেন, আমাদের দোকানের পাশেই আমেনা ফার্মেসি নামে আরেকটা ভেটেরিনারির দোকান রয়েছে। মার্কেট মালিক ইউসুফ সাহেবের সঙ্গে দোকানটির মালিক শাহ আলমের ডিট সংক্রান্ত বিষয়ে বিরোধ হয়।

এরপর ইউসুফ সাহেব শাহ আলমের দোকানটি আমার স্বামীর কাছে ভাড়া দেয়। এরপর দুটো দোকান একসাথে বড় করে আমার স্বামী ব্যবসা পরিচালনা করছিলো। এরপর থেকে শাহ আলম আর আমার স্বামীর সাথে নানা বিরোধ সৃষ্টি হয়।

এর আগেও প্রাইভেট কারের আমার স্বামীকে চাপা দিয়ে হত্যার করার চেষ্টাও করা হয়। ফলে আমরা ধারণা করছি, ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই ধরণের অপহরনের ঘটনা ঘটতে পারে।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলছিলেন, ‘ আমার স্বামী এখন কোথায়; কি অবস্থায় রয়েছে সেটা জানি না। ঘটনার পর থেকে আমি আমার তিন মেয়েকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’

যশোর কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ‘ভুক্তভোগী পরিবার এই ঘটনায় অভিযোগ দিলে আমরা মামলা হিসাবে রেকর্ড করেছি। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে আমাদের অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত উদ্ধার করতে পারবো।’

লেটেস্ট আপডেট

দুদক চেয়ারম্যানের হঠাৎ পদত্যাগ! কী ঘটছে দুর্নীতি দমন কমিশনে?

দুর্নীতি দমন কমিশন বা দুদক এর চেয়ারম্যান ড. মোহাম্মদ...

মাটি বিক্রির অভিযোগে ধরা! চৌগাছায় পুকুর খননে বড় শাস্তি

যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খনন করার অভিযোগে মিলন...

খতম তালিকায় হেজবোল্লা প্রধান: লেবাননে অভিযানের নির্দেশে উত্তপ্ত বেইরুট

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। ইরান ইস্যুতে চাপ...

হামলার পর লাশের সংখ্যা বাড়ছেই! ইরান নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে হামলা চালানোর পর থেকে এখন...

যশোরে ৭ বছরের শিশুকে বেড়াতে নিয়ে ধর্ষণ! নানা আটক

যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা...

বাছাই সংবাদ

দুদক চেয়ারম্যানের হঠাৎ পদত্যাগ! কী ঘটছে দুর্নীতি দমন কমিশনে?

দুর্নীতি দমন কমিশন বা দুদক এর চেয়ারম্যান ড. মোহাম্মদ...

মাটি বিক্রির অভিযোগে ধরা! চৌগাছায় পুকুর খননে বড় শাস্তি

যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খনন করার অভিযোগে মিলন...

খতম তালিকায় হেজবোল্লা প্রধান: লেবাননে অভিযানের নির্দেশে উত্তপ্ত বেইরুট

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। ইরান ইস্যুতে চাপ...

হামলার পর লাশের সংখ্যা বাড়ছেই! ইরান নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে হামলা চালানোর পর থেকে এখন...

যশোরে ৭ বছরের শিশুকে বেড়াতে নিয়ে ধর্ষণ! নানা আটক

যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা...

বউ আনতে গিয়ে দু’পক্ষের মারামারি : যশোরে উত্তেজনা তুঙ্গে

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে বউ আনতে গিয়ে পারিবারিক...

যশোরে সড়ক দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গ্রাম্য চিকিৎসকের

যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার গদখালী এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের...

বিশ্বযুদ্ধের আশঙ্কা? ইরানে বড় হামলা, পাল্টা ড্রোন-ক্ষেপণাস্ত্রে কাঁপছে গোটা অঞ্চল

মাত্র ৪৮ ঘণ্টা। কিন্তু এই দুই দিনেই মধ্যপ্রাচ্যের মানচিত্র...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি