বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
22.2 C
Jessore
More

    চৌগাছায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ

    যশোরের চৌগাছা উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তাহাজ্জুদ হোসেন ট্যানা (৪৫) কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

    অভিযুক্ত ব্যক্তি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের আমিন উদ্দীনের ছেলে। রবিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে আন্দুলিয়া মাদরাসা পাড়ায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৫ বছর বয়সী ওই গৃহবধূ নিজের বাড়ির পাশে একটি মুদি দোকান চালান। তার স্বামী রাজমিস্ত্রি হিসেবে বিভিন্ন স্থানে কাজ করেন এবং প্রায় সময়ই বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে একই গ্রামের তাহাজ্জুদ হোসেন ট্যানা দীর্ঘদিন ধরে গৃহবধূকে নানা অজুহাতে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

    আরও পড়ুন :  ভোটের নিরাপত্তায় কড়া ব্যবস্থা : যশোর–নড়াইলে বিজিবির টহল ও চেকপোস্ট

    ঘটনার দিনও তিনি দোকানে এসে কুপ্রস্তাব দেন। গৃহবধূ আপত্তি জানালে তাহাজ্জুদ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী প্রতিরোধ করলে অভিযুক্ত তার বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেন।

    গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। একইসঙ্গে অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। পরে গুরুতর আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখান থেকে চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়।

    পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

    চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত তাহাজ্জুদ হোসেন ট্যানাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, যাতে আর কেউ এভাবে নারীদের হয়রানি বা ক্ষতি করার সাহস না পায়।

    লেটেস্ট আপডেট

    ঢাকায় ভোট দিলেন তারেক রহমান ও জাইমা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও...

    “ভোট নিয়ে বড় মন্তব্য তারেক রহমানের: দেশ চালানোর আসন আশা করছেন”

    জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক...

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    ভোটকেন্দ্রে এসে তারেক রহমানের বড় বার্তা: ষড়যন্ত্র রুখতে ভোট দিন

    মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে...

    ভোটার উপস্থিতি কম! সংসদ ও গণভোটের সকালের বাস্তব চিত্র দেখুন

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে...

    বাছাই সংবাদ

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    ভোটকেন্দ্রে এসে তারেক রহমানের বড় বার্তা: ষড়যন্ত্র রুখতে ভোট দিন

    মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে...

    ভোটার উপস্থিতি কম! সংসদ ও গণভোটের সকালের বাস্তব চিত্র দেখুন

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে...

    লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন হাজারো মানুষ! যশোরে শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে যশোর জেলার...

    “বিভিন্ন জায়গায় সিল মারার চেষ্টা” – ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ রুমিনের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক)...
    00:02:27

    শীত ভেঙে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন! নড়াইল-১ ও ২ আসনে জমজমাট ভোট

    নড়াইলের দুটি সংসদীয় আসনেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »