যশোরে চরম উত্তেজনা! তিন আদালত বর্জন আইনজীবীদের—কি ঘটছে ভিতরে?

যশোরের তিনটি আদালত বর্জন করেছেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের সাথে আইনজীবীদের পরিস্থিতির উন্নতি না হওয়ায় বুধবার (০৪ মার্চ) জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। আইনজীবীরা জানান, বিচার প্রার্থীকে কাঙ্খিত সেবা নিশ্চিত করা ভারপ্রাপ্ত বিচারকের পক্ষে সম্ভব নয়। তার হাতে সর্বোচ্চ ক্ষমতা না থাকায় তিনি পূর্ণাঙ্গ আইনি সেবা দিতে পারেন না।

এতে করে আইনজীবী ও বিচারকদের মধ্যে দূরত্ব বাড়ে, যার প্রভাব পড়ে সেবা প্রত্যাশীদের ওপর। পাশাপাশি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের আচরণ খারাপ। এনিয়ে তার প্রতি অনাস্থা আনা হলে আনও খারাপ আচরণ করা শুরু করেছেন। তাই আইনজীবীরা কোনোভাবেই আর তারা তার এজলাসে অংশ নেবেন না।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, বুধবার থেকেই তার আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আইরিন পারভীনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আদালতও একই সঙ্গে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালতও বর্জনের ঘোষণা দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. গফুর। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সিনিয়র আইনজীবী জাফর সাদিক, মঈনুল হক খান ময়না এবং সাবেক জিপি সোহেল শামীম।

সভায় বক্তারা দাবি করেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের ওপর তাদের ক্ষোভ নেই। তবে তিনি আইন-কানুন জানেন না এবং জেলা ও দায়রা জজ হিসেবে অযোগ্য। তিনি অন্যায় ও নিয়মের বাইরে গিয়ে কাজ করছেন। এসব বিষয়ে সমিতিতে অভিযোগ দেন আইনজীবীরা। এমনকি অনাস্থা প্রকাশ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা আইরিন পারভীনের সঙ্গে সমিতির পক্ষ থেকে বৈঠক করা হয়েছিল। পরে দুইপক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু এরপর তিনি আরও খারাপ আচরণ করা শুরু করেছেন বলে আইনজীবীরা জানান।

শেষমেষ বুধবার জরুরি সভা করে সর্বসম্মতিক্রমে তিনটি আদলত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। যশোরের সিনিয়র আইনজীবীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ জেলা ও দায়রা জজ আদালতে বিচারক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন একাধিক বিচারক। যার ফলে প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এম এম মোর্শেদ বেশ কিছু দিন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করলেও তিনি গত সপ্তাহে ঢাকায় বদলি হন। এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব দেওয়া হয়।

লেটেস্ট আপডেট

৫ গোল হজম করেও নায়ক গোলরক্ষক মিলি! বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া ম্যাচ

বাংলাদেশ নারী ফুটবল দল সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মঞ্চে লড়াকু...

ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা – কেন বললেন সেনা পাঠানো অর্থহীন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে! নতুন হামলার ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

গতরাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্টকমের অ্যাডমিরাল...

ট্রাম্পের বিস্ফোরক দাবি: ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবে, শেষ সিদ্ধান্ত নেবেন তিনি?

মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি দুর্বল নেতৃত্ব দেখাচ্ছেন? বিশ্লেষণে কোয়েন্টিন লেটস

ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সম্প্রতি ডাউনিং স্ট্রিটে একটি...

বাছাই সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে! নতুন হামলার ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

গতরাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্টকমের অ্যাডমিরাল...

আদালত ফাঁকা, বিচারক একা! যশোরে আইনজীবীদের বর্জনে ১৯৬ মামলার শুনানি বিপর্যস্ত

যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং...

উদীচী হত্যাযজ্ঞের ২৭ বছর: বিচারের অপেক্ষায় আজও মুখোশধারী ঘাতকরা

যশোরে উদীচীর অনুষ্ঠানে নারকীয় হত্যাযজ্ঞের ঘাতকেরা শনাক্ত হলো না।...

“আমার বাবাকে ফিরিয়ে দেন”- যশোরে অপহৃত বাবার জন্য ছোট্ট হৃদার কান্না

অপহৃত স্বামীর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলনে কাঁদছিলেন স্ত্রী রেশমা...

কারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬? তালিকায় খালেদা জিয়াসহ অনেক বিশিষ্ট নাম

বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য...

সন্ত্রাসবিরোধী মামলায় আনিস আলমগীরের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে আলোচিত একটি ঘটনায় অবশেষে স্বস্তির খবর...

ক্লাস্টার বোমা নিয়ে নতুন উত্তেজনা! ইরানকে ঘিরে ইজরায়েলের গুরুতর অভিযোগ

পশ্চিম এশিয়ার চলমান সামরিক উত্তেজনা নতুন এক বিতর্কের জন্ম...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি