যশোরে বিদেশি পিস্তলসহ ধরা ৩ যুবক! গণপিটুনি, মোটরসাইকেলে আগুন

যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিনসহ ৩ যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটক তিন যুবক হলেন, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্যার ছেলে রবিউল মোল্যা (২৩)।

স্থানীয়রা জানান, গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুইজন আরোহীর দেহতল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করে।

পরে ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী দুজনের পক্ষ নিলে তিনজনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Images 10000 09

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে।

ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’

লেটেস্ট আপডেট

যুক্তরাজ্যের ঘাঁটিতে মার্কিন বি-১ বোমারু মোতায়েন: ইরানে ‘বিগ ওয়ান’ হামলার আশঙ্কা বাড়ছে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের...

স্বপ্নের ছুটি থেকে যুদ্ধের ভয়! দুবাইয়ে হামলার পর বিমানবন্দরে বিশৃঙ্খলা, পর্যটকদের মরিয়া পালানোর চেষ্টা

মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বাণিজ্য ও পর্যটনকেন্দ্র দুবাই হঠাৎ করেই...

নেপালে জেন জ়ি ঝড়! বলেন্দ্র শাহের ঐতিহাসিক জয়, ভেঙে পড়ল পুরনো রাজনীতি

নেপালের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের...

তেল মজুদ করে সংকট তৈরি! যশোরের বাঘারপাড়ায় পেট্রোল পাম্পে অভিযান

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ...

মেটা স্মার্ট চশমা নিয়ে বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের অভিযোগ, কতটা নিরাপদ এআই গ্লাস?

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি প্রতিদিন নতুন নতুন বিস্ময় উপহার...

বাছাই সংবাদ

নেপালে জেন জ়ি ঝড়! বলেন্দ্র শাহের ঐতিহাসিক জয়, ভেঙে পড়ল পুরনো রাজনীতি

নেপালের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের...

তেল মজুদ করে সংকট তৈরি! যশোরের বাঘারপাড়ায় পেট্রোল পাম্পে অভিযান

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ...

গুজবে কান দেবেন না—দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশে জ্বালানি তেলের সংকট নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে...

বিশ্ববাজারে তেলের সংকটের প্রভাব! যশোর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার

সামপ্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে...

লাইনে ভিড়, তর্ক-বিতর্ক! জ্বালানি তেল বিক্রিতে সরকারের নতুন সিদ্ধান্ত

বিশ্ব রাজনীতির উত্তেজনা এখন সরাসরি প্রভাব ফেলছে জ্বালানি বাজারে।...

উদীচী বোমা হামলার ২৭ বছর: যশোরে মানববন্ধনে উঠল কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি

যশোরে উদীচী হত্যাযজ্ঞের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘২৭ বছর...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে! নতুন হামলার ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

গতরাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্টকমের অ্যাডমিরাল...

আদালত ফাঁকা, বিচারক একা! যশোরে আইনজীবীদের বর্জনে ১৯৬ মামলার শুনানি বিপর্যস্ত

যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি