রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
26.3 C
Jessore
More

    যশোরে ‘আইডিয়া ফ্রাইডে মিল’-এর ২০০তম সপ্তাহ উদযাপন: তিন শতাধিক অসহায় মানুষের মুখে তৃপ্তির হাসি

    যশোরের খড়কীতে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা তাদের মানবিক উদ্যোগ আইডিয়া ফ্রাইডে মিল’ এর ২০০তম সপ্তাহ পূর্ণ করলো। ২০২১ সালের ১৫ অক্টোবর শুরু হওয়া এই ধারাবাহিক কর্মসূচি শুক্রবারের জুম’আর নামাজের পর সুবিধাবঞ্চিতদের জন্য আয়োজন করে থাকে বিশেষ খাবার।

    ২০০তম সপ্তাহের বিশেষ আয়োজন

    শুক্রবারের জুম’আর নামাজের পর সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে প্রায় তিন শতাধিক শ্রমজীবী, মেহনতী মানুষ, পথশিশু, এতিম গৃহপরিচারিকাদের জন্য ছিল পোলাও, মাংস, ডিম, সালাদ ও ডাল সমৃদ্ধ বিশেষ মেন্যু। স্বেচ্ছাসেবকরা নিজের হাতে রান্না করা খাবার ভালোবাসা ও যত্নের সাথে পরিবেশন করেন।

    এদিন কেউ বৃদ্ধদের হাত ধরে বসার জায়গায় পৌঁছে দিয়েছেন, কেউ ছোট্ট শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে তাদের প্লেটে খাবার সাজিয়ে দিয়েছেন। এই আন্তরিকতায় খাবার গ্রহণকারীদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি।

    আরও পড়ুন :  আজিজুল হক জিল্লুর: যশোরের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র

    সুবিধাবঞ্চিতদের হৃদয়ের কথা

    রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে আসা এক বৃদ্ধা আবেগভরে বলেন,

    “শুক্রবারে আপনাদের জন্য অপেক্ষা করি, কারণ এই স্বাদের খাবার সারা সপ্তাহে আর পাই না।”

    শ্রমজীবী হায়দার বলেন,

    “এত ভালো মানের খাবার আমরা জীবনে রান্না করতে পারিনি। ওরা নিজেরা রান্না করে ভালোবাসা দিয়ে খাওয়ায়।”

    প্রতিষ্ঠাতার বক্তব্য

    আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. হামিদুল হক জানান,

    “২০২১ সালে শুরু করা এই উদ্যোগ আজ ২০০ সপ্তাহ পূর্ণ করলো। আমি বিশ্বাস করি, যে কাজ নিয়মিত করা যায়, সেটিই সবচেয়ে উত্তম। আমাদের লক্ষ্য—এই প্রকল্প যেন কেয়ামত পর্যন্ত চলতে থাকে। আমার শিক্ষার্থীদের শেখাই, সাধ্য অনুযায়ী যেন আশেপাশের মানুষের দায়িত্ব নেয়।”

    অর্থায়ন ও সহযোগিতা

    ২০০তম আয়োজনের সমন্বয়ক তানজিয়া জাহান মমতাজ জানান, এই প্রকল্পের নেপথ্যে মূল চালিকা শক্তি হামিদুল স্যার। আইডিয়া পিঠা পার্ক-এর লভ্যাংশের ৩৫% সরাসরি এই সেবামূলক কাজে ব্যয় হয়। এছাড়া অনেক শুভাকাঙ্ক্ষী তাঁদের প্রিয়জনের জন্মদিন, মিলাদ বা বিশেষ উপলক্ষকে অর্থবহ করতে এই উদ্যোগে যুক্ত হন।

    আরও পড়ুন :  নতুন ড্রেসের সাথে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে যশোরের দুই শ’ শিক্ষার্থী

    যশোরের সামাজিক উদাহরণ

    টানা ১৯৯ সপ্তাহ ধরে নিরবচ্ছিন্নভাবে চলা এই প্রকল্প আজ যশোরের জন্য এক উজ্জ্বল সামাজিক উদাহরণ। শ্রমজীবী, ভিক্ষুক, এতিম শিশু, গৃহপরিচারিকা ও অসহায় বৃদ্ধদের কাছে ‘আইডিয়া ফ্রাইডে মিল’ এখন শুধু একটি খাবার নয়—এটি সাপ্তাহিক আনন্দ, ভালোবাসা ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছে।

    লেটেস্ট আপডেট

    T20 World Cup 2026: ৫৭% বৃষ্টির আশঙ্কা! ভারত-পাক ম্যাচে রিজার্ভ ডে নেই কেন?

    ক্রিকেট মানেই আবেগ। আর সেই আবেগ যদি হয় ভারত...

    সুপার এইটের লড়াই জমে উঠেছে! বৃষ্টিতে ম্যাচ বন্ধ হলে কার লাভ, কার ক্ষতি?

    ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত ও পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা।...

    খালেদা জিয়ার স্মৃতির শহর জলপাইগুড়ি! তারেক রহমানকে ঘিরে নতুন জল্পনা

    দীর্ঘ সময়ের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ–এ জাতীয় নির্বাচন...

    মোদি কি আসছেন ঢাকায়? তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের উপস্থিতি নিয়ে চর্চা

    বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের...

    রাতের হালকা শীত থাকছে আরও কয়েকদিন, তাপমাত্রা বাড়লেও ভোরে ঘন কুয়াশার সতর্কতা

    পশ্চিমবঙ্গে শীতের বিদায় ধীরে ধীরে শুরু হলেও রাতের ঠান্ডা...

    বাছাই সংবাদ

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    নির্বাচনের পরেই বড় সিদ্ধান্ত! রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »