ইমাম-মুয়াজ্জিনদের সুখবর: ঈদুল ফিতরের আগে ভাতা চালুর উদ্যোগ

ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদের খতিব, ইমামদেরকে পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আজ শুক্রবার সন্ধ্যায় যশোরে মুক্তিযোদ্ধা ও পেশাজীবীদের সম্মানে জেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তৃতাকালে এই মন্তব্য করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিএনপি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলো-জনগণের সমর্থনে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ফ্যামেলি কার্ডের আওতায় আনবে। যার ফলে রাষ্ট্র প্রতিমাসে তাদের সহযোগিতা করবে।

এই উদ্যোগ আমরা ইতোমধ্যে শুরু করেছি। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার বীজ ও তার ফসলের উৎপাদিত ফসলের নায্য দাম পায়। সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। কৃষি কার্ড ও ফ্যামেলি কার্ডের পাইলট প্রজেক্ট ঈদের আগেই শুরু হচ্ছে।

তেমনি ইমাম মুয়াজ্জিন কিংবা বিভিন্ন ধর্মগুরুদের প্রতি মাসে সম্মানি ভাতা দিতে চাই। কারণ মসজিদ মন্দির কমিটি তাদের যে ভাতা দেন; সেটি দিয়ে তাদের সংসার চলে না। ঈদুল ফিতরের আগে দেশের সকল মসজিদের খতিব, ইমামদের পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার টেষ্টা শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় অন্য ধর্মগুরুরাও এই সুযোড়ের আওতায় আসবে।’

সাড়ে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করার জন্য সরকারের দেড় হাজার কোটি টাকা খরচ হবে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।

জনগণের কাছে দেওয়া ওয়াদা রাখবার উদ্দেশ্য আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বিষয়গুলো উপস্থাপন করেছি। তার অংশ হিসাবে গতকালের কেবিনেট মিটিংয়ে সাড়ে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণের সুদআসল মওকুফ করবে সরকার। এর জন্য ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা।


পবিত্র রমজানে ইফতারের পবিত্র মুহুর্তে আবারো প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনো মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিবে না বিএনপি মন্তব্য করে যশোর-৩ আসনের এই সংসদ বলেন, ‘যশোরবাসীর কাছে আমার দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যশোরবাসীর কাছে আমার প্রতিশ্রুতি ছিলো যশোরে নিম্ন অঞ্চলে জলাবন্ধতা। সেই ভোগান্তি লাঘবে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি।

আগামি বর্ষা মৌসুমের আগে ৫০ শতাংশ ভোগান্তি কমে আসবে। এই শহরে মাদক ও সন্ত্রাস নিমূল করতে চান, তাহলে এক্ষেত্রে অব্যশই রাজনীতিক পৃষ্টপোষকতা বন্ধ থাকতে হবে। আমি আবারও এই রমজানে ইফতারের পবিত্র মুহুর্তে আবারো প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনো মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিবে না বিএনপি।

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেটেস্ট আপডেট

বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তা: বাঙালির গর্বের এক অনন্য ইতিহাস

রবীন্দ্রনাথ ঠাকুর—এই নামটি শুনলেই বাঙালির মনে এক ধরনের আবেগ...

যশোরের বাগদাহ গ্রাম কেন আজ ভয় আর লজ্জার নাম? মেয়েদের বিয়ে থমকে যাচ্ছে!

যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে...

যশোর কেঁপে উঠল ৫.৪ মাত্রার ভূমিকম্পে, নামাজের মাঝেই আতঙ্ক

যশোরে শুক্রবার জুম্মার নামাজ চলাকালে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প...

ইনসুলিন পেনের মতো নতুন ওষুধ! সেমাগ্লুটাইডে কি সত্যিই কমবে ওজন ও ডায়াবিটিস?

দেশে ওজন কমানো নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।...

টাকের দুশ্চিন্তা শেষ? বিজ্ঞানীদের নতুন LED প্রযুক্তি কি সত্যিই কাজ করে

মাথাজোড়া টাক কি সত্যিই অতীত হয়ে যেতে পারে? শুধু...

বাছাই সংবাদ

বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তা: বাঙালির গর্বের এক অনন্য ইতিহাস

রবীন্দ্রনাথ ঠাকুর—এই নামটি শুনলেই বাঙালির মনে এক ধরনের আবেগ...

যশোরের বাগদাহ গ্রাম কেন আজ ভয় আর লজ্জার নাম? মেয়েদের বিয়ে থমকে যাচ্ছে!

যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে...

যশোর কেঁপে উঠল ৫.৪ মাত্রার ভূমিকম্পে, নামাজের মাঝেই আতঙ্ক

যশোরে শুক্রবার জুম্মার নামাজ চলাকালে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প...

খুলনা–সাতক্ষীরায় ভূমিকম্পের ধাক্কা, কেঁপে উঠল এপার বাংলা! কী বলছে বিশেষজ্ঞরা?

বাংলাদেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দু’দফা ভূমিকম্প অনুভূত হওয়ায়...

আশাসুনিতে উৎপত্তি, কাঁপল ঢাকা-কলকাতা—ভূমিকম্পে কী জানা গেল?

শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা ও ভারতের কলকাতায় ভূমিকম্প...

হার্দিকের ঝলক, অর্শদীপের আগুন: ইডেনেই কি বাঁচবে ভারতের বিশ্বকাপ স্বপ্ন?

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো টিম...

যশোর অভয়নগরে রক্তক্ষয়ী সংঘর্ষ! বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আহত অন্তত ১৫

যশোর অভয়নগর উপজেলা বাঘুটিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে...

২৫০ বছরের সাম্রাজ্য থেকে দেউলিয়া—ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ অধ্যায়

ইতিহাস কখনও কখনও এমনভাবে ঘুরে দাঁড়ায়, যা শুনলে অবাক...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি