শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
16.2 C
Jessore
More

    জীবনসায়াহ্নে ভোটাধিকার প্রয়োগ, যশোরে হুইলচেয়ারে এসে ভোট দিলেন বৃদ্ধা

    যশোর সদর উপজেলার মুনসেফপুরে হুইলচেয়ারে এসে ভোট দিলেন অশীতিপর বৃদ্ধা জরিনা বেগম। জীবনসায়হ্নে এসে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করলেন তিনি।

    রিজিয়া বেগম বৃহস্পতিবার সকাল ১১টার দিকে যশোর-৩ (সদর) আসনের মুনসেফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।

    হুইলচেয়ারে মেয়ের সঙ্গে ভোট দেওয়ার পর জরিনা বেগম বলেন, ‘বহু বছর আগে ভোট দিছি। এবার ভোট দিয়ে ভালো লাগছে।’

    জরিনা বেগমকে ভোট দিতে নিয়ে আসেন তাঁর মেয়ে রিজিয়া বেগম। তিনি বলেন, ‘আমার মা ভোট দিতে আসতে চেয়েছিলেন। তাই তাঁকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। আমরা প্রার্থীর কাছে তেমন কিছুই চাই না। আমরা যাতে ভালো থাকি, সে রকম ব্যবস্থা করলেই আমরা খুশি।’

    বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন জরিনা বেগম ও রিজিয়া বেগম। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী–পুরুষদের ভোট দিতে দেখা যায়। দীর্ঘ লাইন হলেও ভোটারদের মধ্যে বিরক্তি দেখা যায়নি। সবাই আনন্দের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।

    আরও পড়ুন :  আতাই নদীর বাঁধ ভেঙে অভয়নগরের শত শত পরিবার পানিবন্দি: টেকসই বাঁধ সংস্কারের দাবি জোরালো

    বেলা ১১টার পর হুইলচেয়ারে ভোট দিতে আসেন মুক্তার শেখ নামের আরেক ব্যক্তি। ভোট দিয়ে তিনি বলেন, ‘১৭ বছর পরে ভোট দিয়ে খুব আনন্দ লাগছে। এখন দেখার বিষয়, ভোটের পর নতুন সরকার আমাদের কতটা ভালো রাখতে পারে।’

    মুক্তারের ছেলে ইব্রাহিম শেখ বলেন, ‘ভোট দেওয়ার জন্য আব্বা খুব জোরাজুরি করছিলেন। ভোটকেন্দ্রে আসার পরে অনেকেই বলেছে, এত কষ্ট করে ভোট দেওয়ার দরকার নাই। কিন্তু আব্বা কারও কথা শোনেননি। যত কষ্টই হোক, তিনি ভোট দিয়েই বাড়ি যাবেন বলে সবাইকে জানিয়ে দেন।’

    মুনসেফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৯৬৩। ভোটারদের ব্যাপক উপস্থিতি।’

    লেটেস্ট আপডেট

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বালির তটে আটকে গেল যাত্রীভর্তি বিমান – পাইলটের বুদ্ধিতে বাঁচল ৫০ প্রাণ

    আকাশে উড়ছিল সব ঠিকঠাক। যাত্রীদের কেউ জানালার বাইরে তাকিয়ে...

    বাছাই সংবাদ

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    ভোটগ্রহণ শেষে চমক! ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে কম ভোটের রহস্য

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন...

    যশোরে উৎসবের আমেজে ভোট, মাঝেই হামলা ও সিল চুরির অভিযোগ! কী ঘটল নির্বাচন দিনে?

    যশোরে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »