রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
16.5 C
Jessore
More

    যশোরে জাতীয় পার্টির কার্যালয় অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম: উত্তপ্ত পরিস্থিতি

    যশোরে জাতীয় পার্টির জেলা কার্যালয় ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দলটির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জাতীয় পার্টির কার্যালয় অপসারণের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। শনিবার বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন।

    শনিবার বিকেলে যশোর শহরের চৌরাস্ত থেকে গণঅধিকার পরিষদের ডাকা বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গাড়িখানা রোড, দড়াটানা ঘুরে গোহাটা রোডের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে নেতাকর্মীরা কার্যালয়ের দিকে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাঁধার মুখে পড়ে।

    পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা গোহাটা রোডের গলির মুখে সড়কের উপর অবস্থান নেন। সেখানেই তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং জেলা থেকে জাতীয় পার্টির কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

    আরও পড়ুন :  ভবদহে ঘেরের বেড়িবাঁধ ভেঙে দেড় হাজার বিঘা জমি প্লাবিত, অনিশ্চয়তায় শত শত পরিবার

    সমাবেশে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বলেন, “বিগত সময়ে শেখ হাসিনার সরকারের গুম, খুন লুটপাটে জাতীয় পার্টির ভূমিকা ছিল স্পষ্ট। সরকার তাদের রক্ষা করতে প্রশাসনকে ব্যবহার করছে। যদি আওয়ামী লীগ হত্যাযজ্ঞের কারণে নিষিদ্ধ হতে পারে, তাহলে একই প্রক্রিয়ায় জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।”

    তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির জেলা কার্যালয় সরিয়ে নিতে হবে। কার্যালয়ের সামনে থাকা দলীয় ব্যানার ও ফেস্টুন খুলে ফেলতে হবে। এর পরও যদি কার্যালয় অপসারণ না হয়, তাহলে সংঘর্ষ, ভাঙচুর বা অগ্নিসংযোগ ঘটলে এর দায় গণঅধিকার পরিষদ নেবে না।”

    জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা প্রধান সংগঠক নুরুজ্জামান বলেন, “গণঅভ্যুত্থানের পর প্রায়ই প্রতিবিপ্লবী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে প্রশাসনের ব্যর্থতার কারণেই নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। যারা একসময় ফ্যাসিস্টদের সুযোগ দিয়েছিল, তাদের পরিণাম ভয়াবহ ছিল, ভবিষ্যতেও হবে। ছাত্র ও তরুণ সমাজ এ ধরনের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেবে না।”

    আরও পড়ুন :  প্যারোলে মুক্তির জন্য বাগেরহাটে আবেদন করলেও তা যশোরে আসেনি!

    বৈষম্য বিরোধী ছাত্রনেতা শোয়াইব হোসেন বলেন, “নুরুল হক নুর একদিনে নেতা হননি। তিনি তখনও কথা বলেছেন, যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। তার ওপর হামলা মেনে নেওয়া হবে না। হামলাকারী বাহিনীকে আইনের আওতায় আনতেই হবে। যদি প্রশাসন ভুলে যায় ছাত্রদের শক্তি কতটা, আমরা তা মনে করিয়ে দেব।”

    বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন- আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে,জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না!”

    জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশের গলির মুখে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, “আমরা গলির মুখে অবস্থান নিইনি। কার্যালয়ের সামনে পুলিশও ছিল না। নেতাকর্মীরা নিজেরাই সড়কে বসে পড়ে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।”

    আরও পড়ুন :  তারেক রহমানের যশোর আগমন : বিএনপির জনসভায় আসছে বড় রাজনৈতিক বার্তা

    আল্টিমেটামের বিষয়ে যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ বলেন, “জাতীয় পার্টি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। কারও ওপর হামলা করা বা দখলদারি আমাদের নীতিতে নেই। কার্যালয় অপসারণের আল্টিমেটাম কোনো গণতান্ত্রিক বক্তব্য নয়। এ ধরনের হুমকি দুঃখজনক এবং নিন্দনীয়।”

    লেটেস্ট আপডেট

    ঝাপসা ও পুরোনো ছবি ঠিক করার সেরা AI সফটওয়্যার, 4K আপস্কেল ও নয়েজ রিডাকশনে নতুন সমাধান

    আপনার পুরোনো অ্যালবাম খুলে যখন দশ বছর আগের ছবিগুলো...

    সুপার এইটে দক্ষিণ আফ্রিকার দাপট, টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ড

    টি-২০ বিশ্বকাপ মানেই রোমাঞ্চ, চাপ আর শেষ ওভার পর্যন্ত...

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তিন দিনেই শেষ ১০ হাজার প্যাকেট! শীতকালীন অলিম্পিক্স ভিলেজে কন্ডোম সংকট কেন?

    শীতকালীন অলিম্পিক্স মানেই বরফের লড়াই, স্কিইং, আইস হকি, ফিগার...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    বাছাই সংবাদ

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    নির্বাচনের পরেই বড় সিদ্ধান্ত! রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে...

    বিএনপি সরকার গঠন নিশ্চিত! তারেক রহমান কী বললেন শেখ হাসিনা ও ভারতের বিষয়ে?

    নির্বাচনের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপির সরকার গঠন করার...

    যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী...

    যশোর নির্বাচনের চমক! কারা হারালেন জামানত, কারা জিতলেন বড় ব্যবধানে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্ব›দ্বী...

    যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

    যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে...

    গদখালির ফুলচাষে শতকোটি টাকার ধস: ভালোবাসা দিবসে বাজার বন্ধ, বিপাকে যশোরের ফুলচাষীরা

    ১৪ ফেব্রুয়ারি মানেই বিশ্ব ভালোবাসা দিবস। একই সঙ্গে বসন্তের...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »