বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
17.9 C
Jessore
More

    যশোরে মুক্তেশ্বরী নদী রক্ষায় এলাকাবাসীর একাট্টা আন্দোলন

    যশোরের মুক্তেশ্বরী নদী দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের শিকার হয়ে আসছে। নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিল হরিণার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি নদী ভরাট করে প্লট তৈরির চেষ্টার বিরুদ্ধে এলাকাবাসী একযোগে সোচ্চার হয়েছেন। তারা মুক্তেশ্বরী নদী রক্ষা এবং বিল হরিণার জলাবদ্ধতা নিরসনে ১১ দফা দাবি উত্থাপন করেছেন।

    রোববার দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়ায় মুক্তেশ্বরী নদীর পাড়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের আয়োজন করে বিল হরিণা বাঁচাও আন্দোলন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)
    সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মোসলেম উদ্দিন এবং সঞ্চালনা করেন আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আজিজুল হক মনি এবং অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান।

    আরও পড়ুন :  যশোরে বহিষ্কৃত যুবদল নেতা ইস্কান্দার জনি গ্রেফতার: গুজব, চাঁদাবাজি ও আইসিটি মামলায় তোলপাড়

    সমাবেশে নেতৃবৃন্দ ও এলাকাবাসী মুক্তেশ্বরী নদী দখলমুক্ত এবং বিল হরিণার জলাবদ্ধতা নিরসনে ১১ দফা দাবি উপস্থাপন করেন। প্রধান দাবিগুলো হলো- ভাতুড়িয়া পূর্বপাড়ায় নদী ভরাট করে প্লট বিক্রির অপচেষ্টা বন্ধ করতে হবে।মুক্তেশ্বরী নদীর সীমানা সিএস রেকর্ড অনুযায়ী নির্ধারণ করে স্থায়ী পিলার স্থাপন করতে হবে।সব অবৈধ দখল উচ্ছেদ করতে হবে।

    কৃষিজ ফসল পরিবহনের সুবিধার্থে নদী ও খালের উভয় পাশে রাস্তা নির্মাণ করতে হবে।মুক্তেশ্বরী নদীর সরকারি রেকর্ড অনুযায়ী খনন করতে হবে।জিয়া খালকে পুনঃখনন করে সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করতে হবে।বিল হরিণার তিনটি শাখা খাল — ত্রিকিন নালা, সিক্বের নালা ও হরের নালা পুনঃখনন ও দখলমুক্ত করতে হবে।এলাকায় ব্রিজগুলো উঁচু ও প্রশস্ত করে পুনর্নির্মাণ করতে হবে।জিয়া খালের ব্রিজ পুনঃনির্মাণ করতে হবে।নদী ও খাল দখলের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।পরিবেশগত বিপর্যয় নিরূপণ করে টেকসই সমাধান গ্রহণ করতে হবে।

    আরও পড়ুন :  মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবালকে বহিষ্কার
    Images 10000 04

    সমাবেশে বক্তারা জানান, জলাবদ্ধতার কারণে মুক্তেশ্বরী নদীর আওতাভুক্ত বিল হরিণার প্রায় ৩,৭০০ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। কৃষক, ভুমিহীন ক্ষেতমজুর ও প্রকৃত মৎস্যজীবীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনুমান করা হচ্ছে, এই ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকা

    সমাবেশ শেষে বাপা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় আন্দোলনকারীরা যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। তারা নদী দখল ও বিল হরিণার জলাবদ্ধতা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

    জেলা প্রশাসক জানান, মুক্তেশ্বরী নদী দখল করে প্লট তৈরির অভিযোগ তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।

    বাপা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

    লেটেস্ট আপডেট

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »