রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
19.3 C
Jessore
More

    যশোরের সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুলের ২৭তম হত্যাবার্ষিকী পালিত: দ্রুত বিচারের দাবিতে তীব্র ক্ষোভ

    যশোরের প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক রানার পত্রিকার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৭তম হত্যাবার্ষিকী শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। সাংবাদিক সমাজ, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানায়।

    শনিবার সকালে প্রেস ক্লাব যশোর প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের মুকুল স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

    সেখানে প্রেস ক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, লোকসমাজ, রাতদিন নিউজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে।

    মুকুল হত্যার বিচার দাবিতে প্রেস ক্লাব যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এসময় বক্তব্য দেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুর রহমান মবিন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

    আরও পড়ুন :  নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে : মিজানুর রহমান খান

    সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “২৭ বছর পার হয়ে গেলেও সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। রাজনৈতিক প্রভাব ও জটিল আইনি প্রক্রিয়ার কারণে ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে, যা গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত হতাশাজনক।”

    এদিন একই স্থানে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে আরও একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামান সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম ফরহাদ হোসেন

    সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টোকন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাবেক সহসভাপতি নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হোসাইন, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিএম আসাদ এবং ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম. আর. খান মিলন। নিহত সাংবাদিকের ভাই কবিরুল আলমও সেখানে বক্তব্য রাখেন।

    আরও পড়ুন :  যশোরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায় ? সাবেক বিএনপি নেতার পরিবারের পাল্টা দাবি

    বক্তারা একমত হন যে, আরএম সাইফুল আলম মুকুলকে কোনো ব্যক্তিগত বা অর্থনৈতিক দ্বন্দ্বের কারণে হত্যা করা হয়নি। তাঁকে হত্যা করা হয়েছিল সত্য প্রকাশের দায়ে
    তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুঃখজনক যে, ২৭ বছরেও মুকুল হত্যার বিচার হয়নি। রাজনৈতিক রঙ লাগানোর কারণে যশোরের দুই খ্যাতিমান সাংবাদিক, সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান কেবলের হত্যাকাণ্ডের বিচার আজও সম্পন্ন হয়নি।” বক্তারা এ সময় মুকুল হত্যার দ্রুত বিচার সম্পন্ন করার জন্য সরকার আদালতের কাছে জোর দাবি জানান।

    ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে, যশোর শহর থেকে রিকশায় বাড়ি ফেরার পথে চারখাম্বা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল।এই ঘটনায় তাঁর স্ত্রী হাফিজা আক্তার শিরিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

    আরও পড়ুন :  মোঃ আনসার উদ্দিন: এক কিংবদন্তি ক্রীড়াবিদের জীবনগাঁথা

    কিন্তু দীর্ঘ ২৭ বছর পরও মামলাটি এখনো উচ্চ আদালতে স্থগিত রয়েছে। এই দীর্ঘসূত্রতা সাংবাদিক সমাজসহ সারা দেশের মানুষকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।

    সাংবাদিক মুকুলের স্ত্রী হাফিজা আক্তার শিরিন বলেন, “ভেবেছিলাম জীবদ্দশায় বিচার দেখে যেতে পারব।কিন্তু এত বছর পরও কিছুই হলো না
    এখন বয়স বেড়েছে, শরীরেও নানা অসুস্থতা।আর ছুটে বেড়ানোর মতো শক্তি নেই, অর্থনৈতিক সচ্ছলতাও নেই।এখন সৃষ্টিকর্তার কাছেই বিচার প্রত্যাশা করি।”

    সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী ও নাগরিক সংগঠনগুলো একযোগে দাবি জানিয়েছে, সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।” তারা বলেছেন, একজন অনুসন্ধানী সাংবাদিককে সত্য প্রকাশের দায়ে হত্যা করা গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের ওপর ভয়াবহ আঘাত।

    লেটেস্ট আপডেট

    সুপার এইটের লড়াই জমে উঠেছে! বৃষ্টিতে ম্যাচ বন্ধ হলে কার লাভ, কার ক্ষতি?

    ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত ও পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা।...

    খালেদা জিয়ার স্মৃতির শহর জলপাইগুড়ি! তারেক রহমানকে ঘিরে নতুন জল্পনা

    দীর্ঘ সময়ের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ–এ জাতীয় নির্বাচন...

    মোদি কি আসছেন ঢাকায়? তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের উপস্থিতি নিয়ে চর্চা

    বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের...

    রাতের হালকা শীত থাকছে আরও কয়েকদিন, তাপমাত্রা বাড়লেও ভোরে ঘন কুয়াশার সতর্কতা

    পশ্চিমবঙ্গে শীতের বিদায় ধীরে ধীরে শুরু হলেও রাতের ঠান্ডা...

    ঝাপসা ও পুরোনো ছবি ঠিক করার সেরা AI সফটওয়্যার, 4K আপস্কেল ও নয়েজ রিডাকশনে নতুন সমাধান

    আপনার পুরোনো অ্যালবাম খুলে যখন দশ বছর আগের ছবিগুলো...

    বাছাই সংবাদ

    সুপার এইটের লড়াই জমে উঠেছে! বৃষ্টিতে ম্যাচ বন্ধ হলে কার লাভ, কার ক্ষতি?

    ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত ও পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা।...

    খালেদা জিয়ার স্মৃতির শহর জলপাইগুড়ি! তারেক রহমানকে ঘিরে নতুন জল্পনা

    দীর্ঘ সময়ের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ–এ জাতীয় নির্বাচন...

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    নির্বাচনের পরেই বড় সিদ্ধান্ত! রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে...

    বিএনপি সরকার গঠন নিশ্চিত! তারেক রহমান কী বললেন শেখ হাসিনা ও ভারতের বিষয়ে?

    নির্বাচনের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপির সরকার গঠন করার...

    যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী...

    যশোর নির্বাচনের চমক! কারা হারালেন জামানত, কারা জিতলেন বড় ব্যবধানে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্ব›দ্বী...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »