বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
18.9 C
Jessore
More

    যশোরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়: সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান জনি গ্রেপ্তার

    যশোরের নওয়াপাড়ায় এক ব্যবসায়ীকে বালুতে পুঁতে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগে সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
    বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেল থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর জনিকে নিয়ে যৌথবাহিনী নওয়াপাড়ায় তার ইকো পার্কসহ একাধিক স্থানে অভিযান চালায়।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

    জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তন, দলীয় কোন্দল ও চাঁদাবাজির মতো একাধিক অভিযোগে তার পদ স্থগিত করা হয়।

    ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের কর্ণধার শাহনেওয়াজ কবীর টিপুকে চক্রান্ত করে ইকো পার্কে ডেকে নিয়ে যায় আসাদুজ্জামান জনি। সেখানে তাকে বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক দফায় চাঁদা দাবি করা হয়।
    ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, প্রথমে টিপুকে দুই কোটি টাকা দিতে বাধ্য করা হয়, যা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক থেকে জনির প্রতিষ্ঠানের হিসাবে আরটিজিএসের মাধ্যমে পাঠানো হয়। টাকা পাওয়ার পর টিপুকে মুক্তি দেওয়া হয়।

    আরও পড়ুন :  নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদের পথসভায় জনসমর্থনের বিস্ফোরণ

    প্রথম ঘটনার কয়েক দিন পর, ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে টিপু যখন মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন, তখন সৈকত হোসেন হিরা তার পথরোধ করে। তাকে জনির মালিকানাধীন ইকো পার্কে নিয়ে যাওয়া হয়, যেখানে সম্রাট হোসেন ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনও উপস্থিত ছিলেন।
    সেখানে টিপুকে বুক পর্যন্ত মাটি খুঁড়ে বালু চাপা দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করা হয়। ভয়ে টিপু তার ম্যানেজারকে ফোন করে টাকা প্রদানের নির্দেশ দেন।

    মফিজ উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে পূবালী ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা এবং সাউথ বাংলা ব্যাংক থেকে ৩২ লাখ টাকা আরটিজিএস করা হয়।এছাড়া ১ কোটি টাকার একটি চেকও আদায় করা হয়।জনির নামে ৩টি এবং দিলিপ সাহার নামে ৩টি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।ঘটনার পর কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দিয়ে টিপুকে ছেড়ে দেওয়া হয়।

    আরও পড়ুন :  চরমপন্থী কোন্দল নাকি আধিপত্যের লড়াই? যশোরে রানা প্রতাপ বৈরাগী হত্যার নেপথ্য কাহিনি

    ঘটনার ১১ মাস পর, ২০২৫ সালের ২ আগস্ট অভয়নগর থানায় আসাদুজ্জামান জনিসহ ছয়জনের নামে মামলা দায়ের করা হয়। একই অভিযোগ স্থানীয় সেনা ক্যাম্পেও জমা দেওয়া হয়।
    পুলিশ ইতিমধ্যে মামলার দুই আসামি—ডিস ব্যবসায়ী মিঠু ও জনির বাবা কামরুজ্জামান—কে গ্রেপ্তার করেছে।

    এ মামলার বাকি তিন আসামি—সম্রাট হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী এবং সৈকত হোসেন হিরা—এখনও পলাতক। ওসি আব্দুল আলীম জানান, বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

    লেটেস্ট আপডেট

    টাকা উদ্ধার না রাজনৈতিক চাপ? ব্যক্তি স্বাধীনতা নিয়ে বিস্ফোরক অভিযোগ এনসিপির

    বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায়...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    কর্পোরেট জীবন থেকে ইঁদুরভরা নির্জন দ্বীপে—কেন এমন পথ বেছে নিলেন তিনি?

    ভাবো তো, তুমি বহু বছর ধরে কর্পোরেট দুনিয়ায় কাজ...

    ভ্যালেন্টাইনস ডে-তে অদ্ভুত ট্রেন্ড! প্রাক্তনের নামে আরশোলা, ইঁদুর আর বেড়ালের মল উপহার!

    ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার দিন। লাল গোলাপ, চকলেট, আর...

    বাছাই সংবাদ

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

    যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে...

    সংসদ নির্বাচন; যশোরের ৮২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০২টি, অতি গুরুত্বপূর্ণ ৭১

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরের ছয়টি আসনে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »