রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
19.3 C
Jessore
More

    যশোর বোর্ডে পুনঃনিরীক্ষায় বড় পরিবর্তন: ফেল থেকে পাস ১৮৭, নতুন জিপিএ-৫ পেল ২৭১ শিক্ষার্থী

    যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে, যার মধ্যে ফেল থেকে পাস করেছে ১৮৭ জন এবং নতুন করে জিপিএ-অর্জন করেছে ২৭১ জন। রবিবার সকালে প্রকাশিত এই পুনঃনিরীক্ষণের ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

    বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১,৩৮,৮৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১,০২,৩১৯ জন, পাসের হার ৭৩.৬৯ শতাংশ। শুরুতে জিপিএ-৫ পেয়েছিল ১৫,৪১০ জন।পরে ৪৯,৭৭৯ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষার আবেদন করে, যার মধ্যে ৬৭০ জনের ফল পরিবর্তিত হয়।

    আরও পড়ুন :  যশোর-২ আসনে উত্তাপ: জামায়াতের অভিযোগকে ‘মিথ্যা’ বললেন বিএনপি প্রার্থী মুন্নি

    নতুন পাস ১৮৭ জনের গ্রেড বিতরণ: এ গ্রেড: ২৩ জন, এ মাইনাস: ৩৩ জন,বি গ্রেড: ২৩ জন,সি গ্রেড: ৩৪ জন, ডি গ্রেড: ৭৪ জন, নতুন জিপিএ-পাওয়া ২৭১ জনের ৎস: এ গ্রেড থেকে জিপিএ-৫: ২৬৫ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫: ৩ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫: ২ জন, সি গ্রেড থেকে জিপিএ-৫: ১ জন। এছাড়াও গ্রেড পরিবর্তনের অন্যান্য উদাহরণ: এ মাইনাস থেকে এ: ১৩৩ জন, বি থেকে এ মাইনাস: ৫৫ জন, বি থেকে এ: ৩ জন, সি থেকে বি: ১৩ জন, সি থেকে এ মাইনাস: ৪ জন, ডি থেকে সি: ৪ জন।

    অভিভাবক ও সংশ্লিষ্টরা বলছেন, যশোর বোর্ডে অধিক সংখ্যক ফল পরিবর্তনের কারণে পুনঃনিরীক্ষার আবেদন বেড়ে চলেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—প্রথমবার পরীক্ষকদের মূল্যায়নে এত ভুল কীভাবে হলো? তারা মনে করছেন, পূর্বের পরীক্ষকরা দায়িত্বশীলতার ঘাটতি দেখিয়েছেন।

    আরও পড়ুন :  ভৈরব নদের পাড়ে শিক্ষার্থীদের নাটকে ফুটে উঠলো ফ্যাসিবাদের বিভীষিকা

    পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন স্বীকার করেছেন, নম্বর যোগফলে ভুল এবং পরীক্ষকদের দায়িত্বহীনতা এর অন্যতম কারণ। তার ভাষায়—“সব শিক্ষক সমান নয়। কিছু শিক্ষক দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছে। তাছাড়া এবার প্রশ্নপত্রেও সমস্যা ছিল, কিছু প্রশ্নে চারটি উত্তরই ওপেন ছিল। কিন্তু অনেক পরীক্ষক খেয়াল না করে ভুল নম্বর দিয়েছেন।” তিনি আরও জানান, এবার অভিজ্ঞ পরীক্ষকদের দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী যে প্রাপ্য ফলাফল, সেটিই দেওয়া হয়েছে। যেসব শিক্ষক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    লেটেস্ট আপডেট

    সুপার এইটের লড়াই জমে উঠেছে! বৃষ্টিতে ম্যাচ বন্ধ হলে কার লাভ, কার ক্ষতি?

    ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত ও পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা।...

    খালেদা জিয়ার স্মৃতির শহর জলপাইগুড়ি! তারেক রহমানকে ঘিরে নতুন জল্পনা

    দীর্ঘ সময়ের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ–এ জাতীয় নির্বাচন...

    মোদি কি আসছেন ঢাকায়? তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের উপস্থিতি নিয়ে চর্চা

    বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের...

    রাতের হালকা শীত থাকছে আরও কয়েকদিন, তাপমাত্রা বাড়লেও ভোরে ঘন কুয়াশার সতর্কতা

    পশ্চিমবঙ্গে শীতের বিদায় ধীরে ধীরে শুরু হলেও রাতের ঠান্ডা...

    ঝাপসা ও পুরোনো ছবি ঠিক করার সেরা AI সফটওয়্যার, 4K আপস্কেল ও নয়েজ রিডাকশনে নতুন সমাধান

    আপনার পুরোনো অ্যালবাম খুলে যখন দশ বছর আগের ছবিগুলো...

    বাছাই সংবাদ

    সুপার এইটের লড়াই জমে উঠেছে! বৃষ্টিতে ম্যাচ বন্ধ হলে কার লাভ, কার ক্ষতি?

    ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত ও পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা।...

    খালেদা জিয়ার স্মৃতির শহর জলপাইগুড়ি! তারেক রহমানকে ঘিরে নতুন জল্পনা

    দীর্ঘ সময়ের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ–এ জাতীয় নির্বাচন...

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    নির্বাচনের পরেই বড় সিদ্ধান্ত! রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে...

    বিএনপি সরকার গঠন নিশ্চিত! তারেক রহমান কী বললেন শেখ হাসিনা ও ভারতের বিষয়ে?

    নির্বাচনের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপির সরকার গঠন করার...

    যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী...

    যশোর নির্বাচনের চমক! কারা হারালেন জামানত, কারা জিতলেন বড় ব্যবধানে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্ব›দ্বী...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »