শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
17.8 C
Jessore
More

    নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে : মিজানুর রহমান খান

    যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের মিজানুর রহমান খান বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহত করবে। তিনি বলেন, সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন প্রতিহত করতে দেশ-বিদেশ থেকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহত করবে।

    বুধবার বিকেলে চৌগাছা উপজেলার মুক্তির মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও শোভাযাত্রার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম।

    এ সময় তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারনে জাতির কাঙ্খিত ভোটাধিকার এখনো ফিরে পায়নি।দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। জনগণের সরকারের মাধ্যমে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

    আরও পড়ুন :  চৌগাছা পশুহাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ: সরকার বঞ্চিত ৭১ লাখ টাকা রাজস্ব থেকে

    মিজানুর রহমান খান আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। যারা কর্তৃত্ববাদের ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, তাদের মনে রাখতে হবে নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। এই দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক। তাই জনগণের বিপক্ষে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি করে গর্বিত হতে হবে। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল, এটি অতীতমুখী নয়, ভবিষ্যতমুখী দল। বিএনপি দেশপ্রেমিকদের দল, মুক্তিযোদ্ধাদের দল এবং জনগণের পাশে থাকার দল।

    বাংলাদেশ কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলী বুদ্দিন খান, সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম, যুবদলের আহাবায়ক এমএ মান্নান, কৃষক দলের সভাপতি আজগার আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, ছাত্র দলের সদস্য সচিব ইমন হাসান রকি।

    লেটেস্ট আপডেট

    যশোর রাজনীতিতে নতুন বার্তা: সহাবস্থানের আশ্বাস দিলেন অমিত ও কাদের

    যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম...

    তারেক রহমানের উত্থান: দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি বড় পরিবর্তনের ইঙ্গিত?

    বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তনের সময় দাঁড়িয়ে আছি আমরা।...

    দুই তৃতীয়াংশ আসনে জয়! দুই দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি – কীভাবে সম্ভব হলো?

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক...

    নির্বাচনের ফল প্রকাশ হতেই সরব তসলিমা! বিএনপির কাছে ১২ দফা বড় দাবি

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে যখন আলোচনা,...

    ফজলুর রহমানের ঐতিহাসিক জয়: তসলিমা নাসরিনের স্যালুটে সরগরম নেটদুনিয়া

    কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন...

    বাছাই সংবাদ

    যশোরে নবনির্বাচিত ৫ এমপির বিস্ফোরক অভিযোগ! নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক আহত

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোরের ৬টি সংসদীয়...

    যশোরে পৃথক সংঘর্ষ ও হামলায় ৯ জন আহত, হাসপাতালে ভর্তি

    যশোরের বাঘারপাড়া,মনিরামপুর ও চৌগাছা উপজেলা পৃথক সংঘর্ষ, হামলা ও...

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »