শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
20.3 C
Jessore
More

    শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

    যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে অবৈধ আতশবাজির ব্যবসা চালানোর অভিযোগে বুধবার দুপুরে ‘সিহাব বস্ত্রালয়ে’ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ওই গুদাম থেকে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার ও জব্দ করা হয়।

    যশোর ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, ব্যবসায়ী সিহাব মোল্লা বড়বাজারের হাটচান্নী মার্কেটের নিচতলায় ‘সিহাব বস্ত্রালয়’ নামে শাড়ি-কাপড়ের দোকান পরিচালনা করেন। এ মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দুটি কক্ষে গোপনে আতশবাজি মজুদ করে রাখতেন তিনি।

    গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গুদামের মালিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গুদাম থেকে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার ও জব্দ করা হয়।

    আরও পড়ুন :  চৌগাছা পশুহাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ: সরকার বঞ্চিত ৭১ লাখ টাকা রাজস্ব থেকে

    এসআই শেখ আবু হাসান আরও জানান, উদ্ধারকৃত আতশবাজি জব্দ করা হয়েছে এবং পলাতক সিহাব মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    স্থানীয় ব্যবসায়ীরা জানায়, সিহাব মোল্লা আগে চায়ের দোকান ও ভাজাপোড়ার ব্যবসা করতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।

    লেটেস্ট আপডেট

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বালির তটে আটকে গেল যাত্রীভর্তি বিমান – পাইলটের বুদ্ধিতে বাঁচল ৫০ প্রাণ

    আকাশে উড়ছিল সব ঠিকঠাক। যাত্রীদের কেউ জানালার বাইরে তাকিয়ে...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    নামিবিয়ার দুর্দান্ত বোলিংয়ে চাপে ভারত: ৯ উইকেট হারিয়েও কোনওক্রমে ২০০ পার সূর্যদের

    নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটা কাগজে-কলমে যতটা সহজ মনে হচ্ছিল, মাঠে...

    বাছাই সংবাদ

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    ভোটগ্রহণ শেষে চমক! ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে কম ভোটের রহস্য

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন...

    যশোরে উৎসবের আমেজে ভোট, মাঝেই হামলা ও সিল চুরির অভিযোগ! কী ঘটল নির্বাচন দিনে?

    যশোরে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয়...

    জীবনসায়াহ্নে ভোটাধিকার প্রয়োগ, যশোরে হুইলচেয়ারে এসে ভোট দিলেন বৃদ্ধা

    যশোর সদর উপজেলার মুনসেফপুরে হুইলচেয়ারে এসে ভোট দিলেন অশীতিপর...

    একদলীয় নির্বাচন থেকে উৎসবমুখর ভোট—৩৫ বছর পর কেন ভোট দিলেন এই অধ্যাপক?

    যশোরে ৩৫ বছর পর ভোট দিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »