সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
21.5 C
Jessore
More

    সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনের নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

    যশোর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে প্রধানগণকে নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে যশোর জেলার বিভিন্ন দপ্তরে প্রধানের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন।

    সভায় অনিন্দ্য ইসলাম অমিত সরকারি কর্মকর্তাদের বলেন, আমরা অতীতের মত কোন দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না। আপনারা নির্ভয়ে রাষ্ট্রের জন্য এবং রাষ্ট্রের পবিত্র দায়িত্ব পালন করছেন; এই বোধের জায়গাটা ঠিক রেখে কাজ করুন। রাজনৈতিক পরিচয় তুলে ধরে বিশেষ আনুক‚ল্য পাওয়ার কোন সুযোগ নেই।

    জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি স্পষ্টভাবে বলেন, মানুষ সমাধান চায়। সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সমাধান নিয়ে চিন্তা করুন। জনগণের সাথে সংযোগ স্থাপন করুন। ভুক্তভোগীরা জানেন কোথায় তাদের দুর্ভোগ হচ্ছে।

    প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনারা অনেকেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যশোরে এসেছেন। আপনারা অনির্বাচিত সরকার দেখেছেন আবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছেন। আপনাদের মনে রাখতে হবে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সরকারের পবিত্র দায়িত্ব পালনকালে আপনাদের সেই জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

    আরও পড়ুন :  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণিল আয়োজন

    প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মাহে রামজানের প্রথম দিনে যশোর শহরে ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কিছু বিষয়ে মানবিক হতে হবে। অতি উৎসাহ নিয়ে কিছু করা যাবে না। অবশ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন। কিন্তু রমজানের শুরুতে মানুষের পেটে লাথি মারা কেনো! তাদের জন্য বিকল্প পথ আমাদের ভাবতে হবে।

    মতবিনিময় সভায় এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বন বিভাগ, সমবায় বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগের যশোরে কর্মরত উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় বিভিন্ন নদ নদী অবৈধ দখলমুক্ত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মুক্তেশ্বরী নদীর জমি দখল করে প্লট করা হয়েছে। এটি খুবই দুঃখজনক এবং দেশের সম্পদ কাউকে দখল করতে দেয়া যাবে না। তিনি প্রসঙ্গক্রমে বলেন, আমি আপনাদের বলছি; আপনারা নির্ভয়ে কাজ করবেন। আমার দলের কোন নেতার দ্বারা আপনাদের বিব্রত হতে হবে না।

    আরও পড়ুন :  বিশ্বকাপ বর্জন করলে বাংলাদেশের ক্রিকেটে আর্থিক ধাক্কা কতটা ভয়াবহ?

    কোন ধরণের সমস্যা তৈরি হবে না। আপনারা ফ্যাসিস্ট আমলের চিন্তা ধারা ভুলে যান। নির্ভয়ে কাজ করুন এবং কোথাও কোন বাঁধার সম্মুখীন হলে সরাসরি আমাকে জানাবেন।

    মতবিনিময় সভায় উপস্থিত জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনভাবেই অস্থিতিশীল হতে দেয়া যাবে না। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত যশোর গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার। আমি সেটি আপনাদের সহযোগিতায় করতে চাই।

    প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সকল সরকারি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা আমাদের নির্বাচনী ইশতেহার বিবেচনা করবেন। এটি নিছক কোন অঙ্গীকার নয়। এটা জনগণের সাথে আমাদের সামাজিক চুক্তি। এবং নির্বাচনে জিতে আমরা যেহেতু সরকার গঠন করেছি; সেহেতু এটা রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং আপনাদেরকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। অসৎ চিন্তা এবং অসৎ উদ্দেশ্য থাকলে চলবে না।

    আরও পড়ুন :  সোনার দামে রেকর্ড! কেন এত বেড়েছে আর হঠাৎ কেন কমছে? জানুন ৩ কারণ

    সভা শেষে পৌর কর্তৃপক্ষের সাথে আলাদা একটি মতবিনিময় সভায় মিলিত হয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে দ্রæত সমস্যাগুলো চিহ্নিতকরণের জন্য বলেন।

    এবং শহর যেন সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেটি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সাথে তিনি বলেন, এই শহরের সড়ক বাতিগুলো কোথায় ঠিকমত জ্বলছে, কোথায় জ্বলছে না সেগুলো চিহ্নিত করুন এবং সমাধান করুন।

    লেটেস্ট আপডেট

    বুমরাহর আগুনে স্পেলেও রুখে দাঁড়ালেন কিলার মিলার! ভারতের সামনে ১৮৮ রানের টার্গেট

    সুপার এইট মানেই আসল পরীক্ষা। আর সেই পরীক্ষার মঞ্চ...

    একুশে বইমেলা ২০২৬: আপত্তি, বর্জন আর শেষ মুহূর্তের নাটক—আসলে কী হচ্ছে?

    ফেব্রুয়ারি মানেই বইমেলার গন্ধ। নতুন বইয়ের কালি, প্রিয় লেখকের...

    বাংলাদেশ সেনাবাহিনীতে বড় সিদ্ধান্ত: শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ ও বদলি

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)...

    টমেটো থেকে কুমড়া—এক মাঠে ১২৯ জাতের সবজি! যশোরে নতুন কৃষি সম্ভাবনা

    যতদূর চোখ যায়, নানা জাতের সবজির ক্ষেত। ক্ষেতের মাচায়...

    মহাকাশ গবেষণায় বিশ্ব জয়! ঝিনাইদহের ৭ শিক্ষার্থীর ঐতিহাসিক প্রথম স্থান

    বাংলাদেশের তরুণ প্রজন্ম আবারও দেখিয়ে দিল—স্বপ্ন যদি বড় হয়,...

    বাছাই সংবাদ

    একুশে বইমেলা ২০২৬: আপত্তি, বর্জন আর শেষ মুহূর্তের নাটক—আসলে কী হচ্ছে?

    ফেব্রুয়ারি মানেই বইমেলার গন্ধ। নতুন বইয়ের কালি, প্রিয় লেখকের...

    বাংলাদেশ সেনাবাহিনীতে বড় সিদ্ধান্ত: শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ ও বদলি

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)...

    টমেটো থেকে কুমড়া—এক মাঠে ১২৯ জাতের সবজি! যশোরে নতুন কৃষি সম্ভাবনা

    যতদূর চোখ যায়, নানা জাতের সবজির ক্ষেত। ক্ষেতের মাচায়...

    মহাকাশ গবেষণায় বিশ্ব জয়! ঝিনাইদহের ৭ শিক্ষার্থীর ঐতিহাসিক প্রথম স্থান

    বাংলাদেশের তরুণ প্রজন্ম আবারও দেখিয়ে দিল—স্বপ্ন যদি বড় হয়,...

    শেখ আফিল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, অভিযোগ অবৈধ সম্পদ অর্জনের

    যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও...

    যশোরে গোপন গোডাউনে মিলল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল!

    যশোর শহরের ঘোপ এলাকার একটি গোডাউন থেকে ৭৭টি নতুন...

    ‘আমরা তো আছি…’ সমালোচকদের জবাব! অভিষেককে নিয়ে টিম ইন্ডিয়ার ভরসা

    টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা এখন চরমে। সুপার এইট পর্বে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »