বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
22.7 C
Jessore
More

    “যশোর স্পেশাল” ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী

    তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে যশোর স্পেশাল ট্রেন ভরে ঢাকায় গেছেন যশোরের বিএনপির নেতাকর্মীরা। বুধবার রাত ১২ টা ৮ মিনিটে ৬টি বগি নিয়ে যশোর রেলওয়ে স্টেশন থেকে বিশেষ এই ট্রেনটি ছেড়ে যায়। বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে এই ট্রেনে নেতাকর্মীরা ঢাকায় পৌঁচ্ছাবেন।

    এরপর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা যোগদিবেন সংবর্ধনা স্থলে। এই যাত্রাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন, এর আগেও বিভিন্ন কর্মসূচিতে তারা ট্রেনে চড়ে যোগদান করেছেন।

    তবে এবারের যাত্রা ভিন্ন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানাতে উদ্‌গ্রীব দলের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

    জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আসনে দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রত্যেকে কমপক্ষে পাঁচ হাজার করে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঢাকায় জমায়েত করার প্রস্তুতি সেরেছেন।

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে একদিন আগে থেকেই বিভিন্ন উপজেলা থেকে সংসদ সদস্য প্রার্থীদের উদ্যোগে বাস, ট্রেন ও মাইক্রোবাসে করে কর্মী-সমর্থকরা ঢাকায় যেতে শুরু করেন। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের বেশির ভাগই দলবদ্ধ ভাবে যাচ্ছেন।

    ঢাকায় তাদের হোটেল ও মেসে থাকাসহ অন্যান্য ব্যয়ভার দলের নেতারা ব্যয় করছেন। এছাড়া ইউনিয়ন, উপজেলা বিএনপির সভাপতি -সম্পাদকের নেতৃত্বে যার যার ইউনিয়ন থেকে বাস মাইক্রোবাস ভাড়া করে ঢাকা পৌঁছচ্ছে। আবার বুধবার বিকাল, সন্ধ্যা ও রাতে যশোরের মনিহার, নিউ মার্কেট, উপশহর মাঠ, খাজুরা, বাঘারপাড়া, ঝিকরগাছা বিএম হাই স্কুল, বেনাপোল বল ফিল্ড মাঠ, শার্শা, বাগআঁচড়া , মনিরামপুর বাজার, কেশবপুর, চৌগাছা বাজার, অভয়নগর , নওয়াপাড়া থেকে বিভিন্ন বাস ঢাকার উদ্দেশ্য ছেঁড়ে যায়।

    আরও পড়ুন :  যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু: অ্যান্টিভেনম সংকটে বাড়ছে ঝুঁকি

    জেলা বিএনপির দায়িত্বশীলনেতারা বলছেন, সংসদ সদস্য প্রার্থীরা ছাড়াও যশোরের প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত ৫০০ জন করে নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার নির্দেশনা রয়েছে। জেলায় আটটি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৯৩টি ও ৮টি পৌরসভা রয়েছে। সবমিলিয়ে ৫০ হাজার নেতাকর্মী ঢাকাতে যাবে বলে ধারণা করেছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমান গণসংবর্ধনাতে যোগ দিতে কেউ ব্যক্তি উদ্যোগে নিজস্ব পরিবহনে কিংবা পছন্দসই পরিবহনে করে প্রিয় নেতার ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ দেখতে আগাম ঢাকায় পাড়ি জমিয়েছেন।

    তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্মরণকালের এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে বিএনপির তৃণমূল নেতাকর্মী প্রতিদিনই শহর, বন্দর, হাট-বাজার ও গ্রামগঞ্জে মিছিল ও সভা করছেন। যেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

    আরও পড়ুন :  যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ জন

    বুধবার রাতে যশোর রেলস্টেশনে দেখা গেছে নেতাকর্মীদের ভিড়। কারও হাতে তারেক রহমান, দলীয় চেয়ার পারর্সন খালেদা জিয়া, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা উপজেলার শীষ নেতাদের ফেস্টুন। কেউ বা দলীয় পতাকার সঙ্গে জাতীয় পতাকা হাতে নিয়েছেন।

    কেউ দিচ্ছেন স্লোগান, কেউ বা তারেক রহমানের নিয়ে গাইছেন বিভিন্ন গান। যশোর থেকে ছেড়া যাওয়া ট্রেনটির আসন সংখ্যা ৪৭৬টি। বিপুল সংখ্যক নেতাকর্মীদের জায়গা না হওয়াতে ট্রেনের বগির মেঝেতে বসে পড়েছেন। কেউ দাঁড়িয়ে। কিছুক্ষণ পর পর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছে পুরো ট্রেন স্টেশন।

    ট্রেনে নেতাকর্মীদের সঙ্গে যান বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি সাংবাদিকদের বলেন, যশোর থেকে অর্ধলক্ষাদিকের বেশি মানুষ যেতে পারেন ঢাকায়। তিনি বলেন, এ ধরনের সাড়া অতীতে আমরা কখনও পাইনি।

    অন্যান্য সময়ে যে পরিমাণ লোক আমাদের কর্মসূচিতে আসত, তার চেয়ে ১০ গুণ বেশি লোকের সমাগম হতে পারে ২৫ ডিসেম্বর। দীর্ঘ ১৭–১৮ বছর পর তারেক রহমানকে দেশের মানুষ কাছে পাবেন। স্বাভাবিকভাবেই মানুষ খুশিতে আত্মহারা।

    তারেক রহমান দেশে না থাকলেও নেতাকর্মীদের কাছাকাছি ছিলেন। অনলাইনে তার বক্তব্য শুনেছেন। এখন সবাই স্বচক্ষে দেখবেন। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের মানুষ উদ্‌গ্রীব হয়ে অপেক্ষা করছেন ২৫ ডিসেম্বরের জন্য।’

    আরও পড়ুন :  নাটুয়াপাড়া — যশোরের এক অম্লান প্রীতি ও ঐতিহ্যের গ্রাম

    তারেক রহমানকে স্বাগত জানাতে যশোর থেকে গিয়ে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল বলেন, ‘ফ্যাসিবাদীরা তারেক রহমানকে এতদিন দেশে আসতে দেয়নি।

    দীর্ঘদিন পর আমাদের নেতা দেশে ফিরছেন, পুরো দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে লাখো নেতাকর্মী উপস্থিত হবেন। ধারণা করা হচ্ছে, এ যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত হবে ৩০০ ফিট এলাকায়। এই মুহূর্তের সাক্ষী হতে যশোর থেকে আমিও এসেছি।’

    যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, ‘তারেক রহমানের স্বদেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশ যে সংকটে আছে, তা থেকে জনগণের মুক্তি মিলবে। এ কারণে তাকে ঘিরে শুধু দলীয় নয়, সাধারণ মানুষের মধ্যেও এক রকম আনন্দ উচ্ছ্বাস কাজ করছে।

    আমাদের কাছে রিকশাচালক, ভ্যানচালক, সাধারণ ব্যবসায়ী, তরুণ-যুবকরাসহ যারা রাজনীতি করে না, তারাও আমাদের সঙ্গে ঢাকা যেতে চান, তারেক রহমানকে সামনে থেকে দেখতে চান।

    সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা আমাদের নেতাকর্মী ও সমর্থকদের উজ্জ্বীবিত করছে। এ কারণে দলবদ্ধ ছাড়াও অনেকেই ব্যক্তি উদ্যোগে প্রিয় লিডারকে বরণ করে নিতে ঢাকায় যাচ্ছে। সব মিলিয়ে অর্ধ লক্ষাধিক মানুষ ঢাকা পৌঁছচ্ছে যশোর থেকে।’

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »