উদীচী বোমা হামলার ২৭ বছর: যশোরে মানববন্ধনে উঠল কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি

যশোরে উদীচী হত্যাযজ্ঞের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘২৭ বছর ধরে পার হলেও উদীচীর নারকীয় হত্যাযজ্ঞের কুশীলবদের চিহ্নিত করা যায়নি। উদীচী হত্যাকান্ডের এই বিচারহীনতা রাষ্ট্রের দুর্বলতা। সেই দুর্বলতার সুযোগেই জঙ্গিগোষ্ঠীগুলো তাদের বিস্তার ঘটিয়েছে।

২৭ বছর ধরেই আমরা বিচারহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছি। শুরুতেই যদি সঠিক তদন্তের মাধ্যমে উদীচী ট্র্যাজেডির দেশি-বিদেশি ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করা যেতো তাহলে হয়তো জঙ্গীদের উত্থানের পরবর্তী ঘটনাগুলো ঘটতো না।’

যশোরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে বোমা হামলার ২৭ বছর পূর্তি উপলক্ষে প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার বেলা ১১টায় শহরের ঈদগাহ মোড়ে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ শিরোনামে যশোর হত্যাকান্ড দিবসের এই প্রতিবাদ মানববন্ধন সমাবেশে উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে বক্তব্য দেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, শিল্পকলা একাডেমি যশোরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, উদীচী সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সংস্কৃতিজন বাসুদেব বিশ্বাস, আনোয়ারুল করীম সোহেল, উদীচী হামলা পা হারানো সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাস প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ উদীচী হত্যাকান্ডের পুনঃতদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে হত্যাকান্ডের শিকার শিল্পী-কর্মীদের স্মৃতিতে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদীচী যশোর সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহিদবেদিতে আলোক প্রজ্বালনের কর্মসূচি পালিত হয়।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে আয়োজিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনে গভীর রাতে যখন হাজারো মানুষ ও সংস্কৃতিকর্মী বাংলার আবহমান সংস্কৃতির ধারক বাউলগানের সুরের মূর্ছনায় বিমোহিত হয়েছিলেন, ঠিক তখনই বিকট শব্দে দুই দফা বিস্ফোরণ ঘটে মঞ্চের নিচে আগে থেকে রেখে দেওয়া বোমার। নৃশংস হামলায় প্রাণ হারায় ১০ জন। আহত হন দেড় শতাধিক শিল্পী-কর্মী ও সংস্কৃতিমনা মানুষ।

লেটেস্ট আপডেট

যুক্তরাজ্যের ঘাঁটিতে মার্কিন বি-১ বোমারু মোতায়েন: ইরানে ‘বিগ ওয়ান’ হামলার আশঙ্কা বাড়ছে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের...

স্বপ্নের ছুটি থেকে যুদ্ধের ভয়! দুবাইয়ে হামলার পর বিমানবন্দরে বিশৃঙ্খলা, পর্যটকদের মরিয়া পালানোর চেষ্টা

মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বাণিজ্য ও পর্যটনকেন্দ্র দুবাই হঠাৎ করেই...

নেপালে জেন জ়ি ঝড়! বলেন্দ্র শাহের ঐতিহাসিক জয়, ভেঙে পড়ল পুরনো রাজনীতি

নেপালের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের...

তেল মজুদ করে সংকট তৈরি! যশোরের বাঘারপাড়ায় পেট্রোল পাম্পে অভিযান

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ...

মেটা স্মার্ট চশমা নিয়ে বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের অভিযোগ, কতটা নিরাপদ এআই গ্লাস?

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি প্রতিদিন নতুন নতুন বিস্ময় উপহার...

বাছাই সংবাদ

নেপালে জেন জ়ি ঝড়! বলেন্দ্র শাহের ঐতিহাসিক জয়, ভেঙে পড়ল পুরনো রাজনীতি

নেপালের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের...

তেল মজুদ করে সংকট তৈরি! যশোরের বাঘারপাড়ায় পেট্রোল পাম্পে অভিযান

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ...

গুজবে কান দেবেন না—দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশে জ্বালানি তেলের সংকট নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে...

বিশ্ববাজারে তেলের সংকটের প্রভাব! যশোর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার

সামপ্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে...

লাইনে ভিড়, তর্ক-বিতর্ক! জ্বালানি তেল বিক্রিতে সরকারের নতুন সিদ্ধান্ত

বিশ্ব রাজনীতির উত্তেজনা এখন সরাসরি প্রভাব ফেলছে জ্বালানি বাজারে।...

যশোরে বিদেশি পিস্তলসহ ধরা ৩ যুবক! গণপিটুনি, মোটরসাইকেলে আগুন

যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে! নতুন হামলার ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

গতরাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্টকমের অ্যাডমিরাল...

আদালত ফাঁকা, বিচারক একা! যশোরে আইনজীবীদের বর্জনে ১৯৬ মামলার শুনানি বিপর্যস্ত

যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি