বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
29.5 C
Jessore
More

    ভারত থেকে ট্রাভেল পারমিটে স্বদেশে ফিরলেন নড়াইলের রেশমা খাতুন

    বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ, আটক এবং দেশে ফেরার ঘটনা প্রায়ই সংবাদমাধ্যমে উঠে আসে। সম্প্রতি নড়াইলের এক তরুণী দীর্ঘ কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরেছেন।

    ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক হওয়া নড়াইল জেলার কালিয়া থানার সেতল বাতে গ্রামের বাসিন্দা রেশমা খাতুন (২৪) প্রায় দুই বছর কারাভোগের পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে দেশে ফেরেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

    ভারতের বনগাঁ ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, রেশমা খাতুন ২০১৮ সালের ১৫ জানুয়ারি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৈধ পাসপোর্টে ভারতে প্রবেশ করেন। সেখানে পশ্চিমবঙ্গের বাইকেল্লা এলাকায় এক বাড়িতে গৃহকর্মীর কাজ শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যে তার পাসপোর্ট হারিয়ে যায়। এরপর তিনি অবৈধভাবে অবস্থান করতে থাকেন।

    আরও পড়ুন :  নড়াইলে ‘ন্যায়বিচারের দাবিতে’ পদযাত্রা ও সমাবেশ করল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

    ২০২৩ সালের ১৯ জুলাই ভারতীয় পুলিশ রেশমাকে আটক করে। আদালতের নির্দেশে তাকে বাইকেল্লা কারাগারে পাঠানো হয়, যেখানে তিনি এক বছর ১১ মাস সাজাভোগ করেন।

    কারাভোগ শেষে রেশমার বিষয়ে মানবাধিকারভিত্তিক সংস্থাগুলো সক্রিয় হয়। দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ট্রাভেল পারমিটের ব্যবস্থা করা হয়। অবশেষে অনুমোদন পেয়ে তিনি স্বদেশে ফেরার সুযোগ পান।

    বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আনুষ্ঠানিক কাগজপত্র যাচাই-বাছাই শেষে রেশমাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, দেশে ফেরা রেশমাকে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নিজেদের জিম্মায় নিয়েছে।

    মানবাধিকার সংস্থাটির ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে রেশমাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রবাসযাত্রার ভুল সিদ্ধান্তের মাশুল দিয়ে হলেও স্বজনদের কাছে ফিরছেন রেশমা।

    আরও পড়ুন :  যশোরে আলুবোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহী শিপন হোসেন নিহত

    প্রতিবছর বাংলাদেশি নাগরিকদের নানা কারণে ভারত থেকে ফেরত আসতে হয়। অনেকেই কাজ বা চিকিৎসার জন্য বৈধ পথে যান, কিন্তু পাসপোর্ট-ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বা কাগজপত্র হারালে তারা বিপাকে পড়েন। এ ধরনের ঘটনায় আটক হয়ে কারাভোগের নজিরও কম নয়। পরে মানবাধিকার সংস্থা ও সরকারি উদ্যোগে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।

    রেশমা খাতুনের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত ঘটনার সমাপ্তি নয়, বরং অবৈধভাবে বিদেশে অবস্থানের ঝুঁকির বাস্তব চিত্র। আইনসঙ্গত পথে বিদেশ যাত্রা না করলে তা ব্যক্তির জীবন ও পরিবারের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। রেশমার ঘটনা অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »