বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
19.3 C
Jessore
More

    মানুষের মদ হজম করার ক্ষমতা: শিম্পাঞ্জি ও গরিলাদের কাছ থেকে পাওয়া এক প্রাচীন উত্তরাধিকার

    সাম্প্রতিক এক গবেষণা দাবি করছে, মানুষের মদ হজম করার ক্ষমতা কেবল সভ্যতার ফসল নয়, বরং এর শেকড় প্রোথিত আছে প্রাগৈতিহাসিক অতীতে। শিম্পাঞ্জি ও গরিলার মতো প্রাচীন আত্মীয়দের কাছ থেকেই মানুষ পেয়েছে অ্যালকোহল হজম করার ক্ষমতা। যুক্তরাষ্ট্রের ডর্টমাউথ কলেজ এবং স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই যুগান্তকারী অনুসন্ধান প্রকাশিত হয়েছে বায়োসায়েন্স জার্নালে।

    গবেষকরা শিম্পাঞ্জিদের গাছের নিচে পড়ে থাকা গেঁজে যাওয়া ফল কুড়িয়ে খাওয়ার অভ্যাস বোঝাতে ব্যবহার করেছেন স্ক্রাম্পিং’ শব্দটি। শব্দটির উৎস জার্মান স্ক্রিমপেন’, যার অর্থ অতিপাকা বা পচা ফল। বর্তমানে ব্রিটেনে স্ক্রাম্পি’ বলতে এক ধরনের আপেলের সুরা বোঝায়, যাতে ৬-৯% অ্যালকোহল থাকে।

    শিম্পাঞ্জি ও গরিলারা এই ধরনের পচা বা গেঁজে যাওয়া ফল খেয়ে স্বাভাবিকভাবেই অ্যালকোহল গ্রহণ করত। এই প্রাকৃতিক অভ্যাসই মানুষের জিনে প্রভাব ফেলেছে, যার ফলে আধুনিক মানুষ প্রাচীন পূর্বপুরুষদের তুলনায় প্রায় ৪০ গুণ বেশি অ্যালকোহল হজম করতে সক্ষম।

    আরও পড়ুন :  ‘চাঁদাবাজ চাঁদাবাজ’ স্লোগানে মুখ লুকালেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা: গুলশানের ঘটনায় চাঞ্চল্য

    মানুষ, শিম্পাঞ্জি, গরিলা, বোনোবো এবং ওরাংওটাং – সবাই মিলে গঠন করেছে গ্রেট এপ’ পরিবার। মানুষের সবচেয়ে কাছের জেনেটিক আত্মীয় শিম্পাঞ্জি ও গরিলারা প্রতিদিন গড়ে পাঁচ কেজি পর্যন্ত ফল খেত। ফলগুলির অনেকটাই গাছ থেকে না পেড়ে, বরং মাটি থেকে কুড়িয়ে খাওয়া হত, যেগুলো আংশিক গেঁজে গিয়ে স্বাভাবিকভাবে অ্যালকোহল ধারণ করত।

    ২০১৫ সালের একটি জিনগত গবেষণায় প্রমাণ মিলেছিল, আফ্রিকান এপদের শরীরে অ্যালকোহল হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম আগে থেকেই ছিল। গবেষকদের মতে, বড় আকারের কারণে এরা বাঁদরের মতো চটপট গাছে উঠতে পারত না, তাই মাটিতে পড়া ফল খাওয়াই ছিল স্বাভাবিক অভ্যাস।

    ডর্টমাউথ কলেজের অধ্যাপক ন্যাথানিয়েল ডমিনি বলেন,“আমরা মদ তৈরি শেখার বহু আগেই অ্যালকোহল হজম করার ক্ষমতা অর্জন করেছি।”

    আরও পড়ুন :  শরফা বাজি: গ্রামীণ ঐতিহ্যের উড়ন্ত গল্প, ইতিহাস থেকে বর্তমান বাস্তবতা

    সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্স অধ্যাপক ক্যাথরিন হোবায়টার যুক্ত করেছেন এক নতুন দৃষ্টিভঙ্গি। তিনি মনে করেন, যদি শিম্পাঞ্জি ও গরিলাদের মধ্যে একসাথে বসে ফল খাওয়ার অভ্যাস থেকে থাকে, তবে মানুষের সামাজিকভাবে একসঙ্গে বসে মদ্যপানের প্রবণতার শিকড়ও সেখানেই লুকিয়ে থাকতে পারে।

    প্রাগৈতিহাসিক কালে পচা ফল থেকে প্রাপ্ত স্বল্পমাত্রার অ্যালকোহল গ্রহণ হয়তো প্রথমে ছিল নিছক খাদ্যাভ্যাসের অংশ। কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। আজ আমরা বন্ধুদের সাথে কিংবা উৎসবে মদ্যপান করি, যা হয়তো গভীরভাবে প্রোথিত আমাদের বিবর্তনীয় ইতিহাসে।

    এই গবেষণা প্রমাণ করে, মানুষের অ্যালকোহল হজমের ক্ষমতা কেবল সভ্যতার উপহার নয়, বরং এটি এসেছে আমাদের প্রাচীন আত্মীয়দের কাছ থেকে। শিম্পাঞ্জি ও গরিলাদের পচা ফল খাওয়ার অভ্যাসই হয়তো মানুষের সামাজিক মদ্যসংস্কৃতির সূচনা ঘটিয়েছে। ফলে বলা যায়, মদের প্রতি মানুষের আগ্রহ আসলে মিলিয়ন বছরের বিবর্তনের ফলাফল।

    লেটেস্ট আপডেট

    টাকা উদ্ধার না রাজনৈতিক চাপ? ব্যক্তি স্বাধীনতা নিয়ে বিস্ফোরক অভিযোগ এনসিপির

    বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায়...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    কর্পোরেট জীবন থেকে ইঁদুরভরা নির্জন দ্বীপে—কেন এমন পথ বেছে নিলেন তিনি?

    ভাবো তো, তুমি বহু বছর ধরে কর্পোরেট দুনিয়ায় কাজ...

    ভ্যালেন্টাইনস ডে-তে অদ্ভুত ট্রেন্ড! প্রাক্তনের নামে আরশোলা, ইঁদুর আর বেড়ালের মল উপহার!

    ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার দিন। লাল গোলাপ, চকলেট, আর...

    বাছাই সংবাদ

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

    যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে...

    সংসদ নির্বাচন; যশোরের ৮২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০২টি, অতি গুরুত্বপূর্ণ ৭১

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরের ছয়টি আসনে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »