শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
20.1 C
Jessore
More

    সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারে বিআরটিএ’র ৬ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণ

    যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দেড়শ’ পরিবারের মাঝে প্রায় ছয় কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক অনুষ্ঠানে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

    অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহবান জানান। বিআরটিএর যশোর সার্কেলের আয়োজনে এই অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ১৫০ জন ভুক্তভোগী পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে দুর্ঘটনায় ৭০ শতাংশ মোটরসাইকেলে ঘটে। ফলে নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে ২টি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদানের নিয়ম করা হচ্ছে।

    আরও পড়ুন :  এ বি এম সাহিদুল ইসলাম বাচ্চু: যশোরের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র

    এ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।’

    অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান এবং এ সহায়তা তাদের বাস্তব জীবনে অনেকটা স্বস্তি বয়ে আনবে বলেও মন্তব্য করেন।

    যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর বিআরটিএ সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।

    আরও পড়ুন :  যশোরে জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত: আতঙ্কিত এলাকাবাসী

    যশোর, ঝিনাইদহ ও মাগুরার তিন জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দেড়শ’ পরিবারের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এরমধ্যে যশোরে ৬৯, মাগুরা ১৯ ও ঝিনাইদহ জেলার ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের হাতে ৬২টি চেক দেয়া হয়।

    লেটেস্ট আপডেট

    অবিশ্বাস্য ঘটনা: ২ টার্কির ভয়ে রাস্তায় আতঙ্ক, কী হল তারপর?

    পাখির কথা শুনলেই আমরা সাধারণত কী ভাবি? নীল আকাশে...

    অভিষেকের কামব্যাক, হার্দিকের ঝড়: বিশাল জয়ে সেমির স্বপ্ন জাগাল ভারত

    টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্ত বার্তা দিল ভারত। চেন্নাইয়ে জিম্বাবোয়েকে বড়...

    হার্দিকের ঝলক, অর্শদীপের আগুন: ইডেনেই কি বাঁচবে ভারতের বিশ্বকাপ স্বপ্ন?

    চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো টিম...

    যশোর অভয়নগরে রক্তক্ষয়ী সংঘর্ষ! বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আহত অন্তত ১৫

    যশোর অভয়নগর উপজেলা বাঘুটিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে...

    ২৫০ বছরের সাম্রাজ্য থেকে দেউলিয়া—ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ অধ্যায়

    ইতিহাস কখনও কখনও এমনভাবে ঘুরে দাঁড়ায়, যা শুনলে অবাক...

    বাছাই সংবাদ

    হার্দিকের ঝলক, অর্শদীপের আগুন: ইডেনেই কি বাঁচবে ভারতের বিশ্বকাপ স্বপ্ন?

    চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো টিম...

    যশোর অভয়নগরে রক্তক্ষয়ী সংঘর্ষ! বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আহত অন্তত ১৫

    যশোর অভয়নগর উপজেলা বাঘুটিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে...

    ২৫০ বছরের সাম্রাজ্য থেকে দেউলিয়া—ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ অধ্যায়

    ইতিহাস কখনও কখনও এমনভাবে ঘুরে দাঁড়ায়, যা শুনলে অবাক...

    দুই ঘন্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে: যশোর আফিল অটো ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন...

    মার্করামের ঝড়ো ইনিংস, ভারতের আশা বাঁচাল দক্ষিণ আফ্রিকা: T20 World Cup Update

    টি-২০ বিশ্বকাপ মানেই অঙ্ক, হিসাব আর প্রতিটি ম্যাচের সঙ্গে...

    বাংলাদেশের স্বার্থে শাকিবকে চাই! খুনের মামলা নিয়ে ক্রীড়ামন্ত্রকে বিসিবির চিঠি

    বাংলাদেশের ক্রিকেট মানেই একটা নাম বারবার সামনে আসে—শাকিব আল...

    এআই আসক্তি: প্রযুক্তির সুবিধা না নতুন মানসিক ফাঁদ?

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর শুধু অফিসের কাজ,...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »