বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
20.9 C
Jessore
More

    চিকিৎসকদের নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

    চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে ডাক্তার প্রসঙ্গ” শিরোনামে একটি পোস্ট দিয়ে তিনি নিজের ব্যাখ্যা তুলে ধরেন এবং ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করেন।

    ড. আসিফ নজরুল জানান, একটি অনুষ্ঠানে তিনি প্রথমে রোগী হিসেবে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা বলেন। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনা তুলে ধরেন। তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, এই সমালোচনা সব চিকিৎসকের জন্য প্রযোজ্য নয়। অনেক ডাক্তার সততা, দক্ষতা এবং মানবিকতার সঙ্গে সেবা দিয়ে আসছেন, কিন্তু কিছু ডাক্তারদের আচরণ নিয়ে অভিযোগ রয়েছে।

    আরও পড়ুন :  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    তিনি বলেন, সংবাদমাধ্যমে তার বক্তব্য আংশিকভাবে প্রকাশিত হওয়ায় মনে হতে পারে তিনি সব চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কিন্তু বাস্তবে তা নয়। তার অভিযোগ ছিল কেবল একটি নির্দিষ্ট অংশের চিকিৎসকদের বিরুদ্ধে, যারা রোগীর প্রতি যথাযথ মনোযোগ দেন না, অতিরিক্ত পরীক্ষা করান কিংবা ঔষধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন।

    তার বক্তব্য বিকৃতভাবে প্রচারিত হওয়ায় দেশের বিশাল সংখ্যক নিবেদিতপ্রাণ ডাক্তারদের মনে কষ্ট হতে পারে—এমন আশঙ্কা করে তিনি বলেন:
    “যারা ত্যাগ, সততা ও দক্ষতার সঙ্গে রোগীদের সেবা করে আসছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

    সাথে তিনি এটিও যোগ করেন যে, অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

    আরও পড়ুন :  শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন: জাতীয় সংসদ ভবনে জানাজা, চূড়ান্ত নিরাপত্তা প্রস্তুতি

    উল্লেখ্য, গতকাল রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (BPHCDAO) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি সরাসরি প্রশ্ন তোলেন—



    এছাড়া তিনি বলেন, রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমাতে হবে এবং চিকিৎসকদের অনুরোধ করেন—রোগীদের প্রতি সদাচরণ করতে,মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে,এবং আস্থার পরিবেশ তৈরি করতে।

    লেটেস্ট আপডেট

    কর্পোরেট জীবন থেকে ইঁদুরভরা নির্জন দ্বীপে—কেন এমন পথ বেছে নিলেন তিনি?

    ভাবো তো, তুমি বহু বছর ধরে কর্পোরেট দুনিয়ায় কাজ...

    ভ্যালেন্টাইনস ডে-তে অদ্ভুত ট্রেন্ড! প্রাক্তনের নামে আরশোলা, ইঁদুর আর বেড়ালের মল উপহার!

    ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার দিন। লাল গোলাপ, চকলেট, আর...

    শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

    যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে...

    সংসদ নির্বাচন; যশোরের ৮২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০২টি, অতি গুরুত্বপূর্ণ ৭১

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরের ছয়টি আসনে...

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    বাছাই সংবাদ

    শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

    যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে...

    সংসদ নির্বাচন; যশোরের ৮২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০২টি, অতি গুরুত্বপূর্ণ ৭১

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরের ছয়টি আসনে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »