বাগেরহাট ট্র্যাজেডি: বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত আরও অনেকে

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছেন বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোংলা থেকে ছেড়ে আসা বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে।

এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুজন পুরুষ। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনিও মারা গেছেন।

ঘটনার বিবরণ দিয়ে ওসি জাফর আহমেদ গণমাধ্যমকে বলেন, বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল।

বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

লেটেস্ট আপডেট

১৪০ কোটি টাকার নদী খনন, তবু কেন থামছে না ভবদহের জলাবদ্ধতা?

যশোরের ভবদহ অঞ্চলে নদী খনন প্রকল্পে ধীরগতি ও লুকোচুরির...

ইরানের নতুন সুপ্রিম লিডারের প্রথম বার্তা: “হরমুজ প্রণালী বন্ধই থাকবে”

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের নতুন সুপ্রিম...

যশোরে হোটেল কক্ষে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার! ম্যানেজার গ্রেফতার

যশোর শহরের উপশহর এলাকায় একটি আবাসিক হোটেল থেকে দেশীয়...

হরমুজ প্রণালীতে টানটান উত্তেজনা: ইরানের আত্মঘাতী ড্রোন বোটে কাঁপছে বিশ্ব তেল বাজার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান আবারও তাদের সামরিক শক্তি...

সংসদে হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ! প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ওয়াকআউট বিরোধী দলের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার...

বাছাই সংবাদ

যশোরের নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ে ছাই ১৩ কুটির শিল্প

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

জ্বালানি সংকটে কাঁপছে বাংলাদেশ? সরকার কী পরিকল্পনা করছে এখন!

জ্বালানি নিতে ঢাকায় ফিলিং স্টেশনের সামনে লম্বা লাইনে যানবাহনের...

বেনাপোল কাস্টমসে বিশাল অনিয়ম! রাজস্ব ঘাটতি ১৬৫০ কোটি টাকা, কারা জড়িত এই সিন্ডিকেটে?

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি