শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
17.9 C
Jessore
More

    সিলেটে সাদা পাথর লুটপাটে বড় অভিযান: ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

    সিলেটের জনপ্রিয় দুই পর্যটন স্পট—কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এবং গোয়াইনঘাট উপজেলার জাফলং-এ অবৈধভাবে পাথর লুটপাট ও পরিবহন ঠেকাতে জেলা প্রশাসন ব্যাপক অভিযান চালিয়েছে। এই অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার এবং ১০০টি নৌকা ধ্বংস করা হয়েছে।

    বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে সাদা পাথর ও আশপাশের এলাকায় অভিযান পরিচালিত হয়। কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। জেলা প্রশাসন জানায়, জব্দকৃত পাথরগুলো পুনরায় সাদা পাথর স্পটে ফিরিয়ে আনা হবে।

    এ সময় কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত যন্ত্রপাতির বিদ্যুসংযোগও বিচ্ছিন্ন করা হয়, যাতে ভবিষ্যতে অবৈধ উত্তোলন বন্ধ থাকে।

    কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার জানান, এটি নিয়মিত অভিযানের অংশ, যাতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়।

    আরও পড়ুন :  চিকিৎসক পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের কঠোর নিন্দা ও প্রতিবাদ

    একই দিনে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে এ অভিযান চলে।

    অভিযানে অবৈধভাবে বালু পাথর উত্তোলনে ব্যবহৃত প্রায় ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয় এবং ১৩০ ফুট বালু জব্দ করা হয়। উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় ১২ হাজার ঘনফুট

    সহকারী কমিশনার পলি রানী দেব জানান, “জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত নৌকাগুলো আটক করে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    জেলা প্রশাসন স্পষ্ট করেছে যে, অবৈধ বালু পাথর উত্তোলন রোধে অভিযান চলমান থাকবে এবং নিয়মিত তদারকি জোরদার করা হবে।

    আরও পড়ুন :  বাংলাদেশে সুশাসনের অভাব ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা: মির্জা ফখরুলের স্পষ্ট বার্তা

    এর আগে, সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটপাটের ঘটনা প্রকাশ পাওয়ার পর জেলা প্রশাসন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত এই কমিটিকে ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    সিলেটের সাদা পাথর ও জাফলং শুধু পর্যটন নয়, প্রাকৃতিক সম্পদের দিক থেকেও সমৃদ্ধ এলাকা। কিন্তু অবৈধ পাথর বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি পর্যটন সম্ভাবনাকেও হুমকির মুখে ফেলে। জেলা প্রশাসনের সাম্প্রতিক অভিযান একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, যা পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে।

    লেটেস্ট আপডেট

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বালির তটে আটকে গেল যাত্রীভর্তি বিমান – পাইলটের বুদ্ধিতে বাঁচল ৫০ প্রাণ

    আকাশে উড়ছিল সব ঠিকঠাক। যাত্রীদের কেউ জানালার বাইরে তাকিয়ে...

    বাছাই সংবাদ

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    ভোটগ্রহণ শেষে চমক! ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে কম ভোটের রহস্য

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন...

    যশোরে উৎসবের আমেজে ভোট, মাঝেই হামলা ও সিল চুরির অভিযোগ! কী ঘটল নির্বাচন দিনে?

    যশোরে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »