মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
28.4 C
Jessore
More

    জাপা কার্যালয়ে ফের সংঘর্ষ: মারাত্মক আহত নুরুল হক নুর, উত্তেজনা বিরাজ করছে বিজয়নগরে

    রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাপা নেতাকর্মীদের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া এবং লাঠিচার্জ হয়। এ ঘটনায় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণ-অধিকার পরিষদের শীর্ষ নেতারা দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

    জাপা নেতাকর্মী এবং গণ-অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের কারণে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

    আরও পড়ুন :  ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত: বিএনপিতে শোকজের জবাবের প্রভাব

    সংঘর্ষের মাত্রা বেড়ে গেলে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনী প্রথমে জাপা নেতাকর্মীদের সরে যেতে নির্দেশ দেয়। পরে গণ-অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়ার জন্য ১০ মিনিটের সময়সীমা বেঁধে দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    তবে নেতাকর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে না সরে যাওয়ায় পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে এবং অনেকেই আহত হন।

    ঘটনার সময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

    গণ-অধিকার পরিষদের অন্যান্য আহতদের মধ্যেও গুরুতর অবস্থা রয়েছে। রাশেদ খাঁন, সংগঠনের সাধারণ সম্পাদক,সহ বেশ কয়েকজন নেতাকর্মী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আরও পড়ুন :  ১৭ বছর পর দেশে ফিরে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আবেগঘন কুশল বিনিময়

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদ খাঁন সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে গিয়েছিলাম, কিন্তু আমাদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে।”

    তার দাবি, হামলার উদ্দেশ্য ছিল গণ-অধিকার পরিষদের আন্দোলন ভেঙে দেওয়া এবং কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করা।

    এ ঘটনার আগে একই দিন (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাপা কার্যালয়ের সামনেই প্রথম দফায় সংঘর্ষ হয়েছিল। সে সময়ও গণ-অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখনও অন্তত ১০ জন আহত হয়েছিলেন।

    শুক্রবার রাতের দ্বিতীয় দফার সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজয়নগর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, যা ছড়িয়ে পড়তে পারে আশপাশের এলাকাতেও।

    আরও পড়ুন :  ইসির রোডম্যাপকে বিভ্রান্তিকর ও অপরিপক্ব বললেন জামায়াত সেক্রেটারি জেনারেল

    সংঘর্ষের পরপরই সেনাবাহিনী ও পুলিশ বিজয়নগর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

    লেটেস্ট আপডেট

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন কাজী জালাল উদ্দীন

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    বাছাই সংবাদ

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    রাতের ভোট, ডামি প্রার্থী ও কারচুপি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব গল্প

    বাংলাদেশে নির্বাচন যত কাছে আসে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” শব্দটি তত...

    আ’লীগ নেই মাঠে, ভোট যাবে কার ঝুলিতে? মণিরামপুরে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »