বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
16.8 C
Jessore
More

    কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ

    রাজধানী ঢাকার কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘটে যাওয়া এ সংঘর্ষ দ্রুতই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

    প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল সোয়া ৬টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল এলাকায় প্রবেশ করে। অভিযোগ রয়েছে, মিছিলটি জাপার কার্যালয়ের সামনে পৌঁছালে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। দুই পক্ষের মধ্যে মুহূর্তেই পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও মারামারি শুরু হয়ে যায়।

    জাতীয় পার্টির নেতাদের দাবি, গণঅধিকার পরিষদের কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদ অভিযোগ করছে, তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিল, কিন্তু জাপার কর্মীরাই প্রথম আক্রমণ করে উসকানি দেয়।

    আরও পড়ুন :  ছাত্রদল ও এনসিপির নির্বাচনী বার্তা ও ২৪ দফা ইশতেহার: ঢাকায় দুই রাজনৈতিক সমাবেশে নতুন যুগের বার্তা

    গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমাদের অনেক কর্মী আহত হয়েছেন, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

    অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, “গণঅধিকার পরিষদের হামলায় আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে আমাদের কর্মীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে তারা পিছু হটে।”

    জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, “এটি ছিল সন্ত্রাসী হামলা। আমরা শুনছি আরও হামলার পরিকল্পনা রয়েছে। তবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”

    সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনী উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে বর্তমানে এলাকায় কিছুটা শান্ত পরিবেশ ফিরেছে। তবে আশপাশের মানুষ এখনও ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন।

    আরও পড়ুন :  ‘তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি’: ভার্চুয়াল বার্তায় তারেক রহমান

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ রাজধানীতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনী সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

    এ সংঘর্ষের কারণে কাকরাইল এবং আশপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়। অনেক সাধারণ মানুষ আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। কর্মস্থল থেকে ফিরতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হন।

    লেটেস্ট আপডেট

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »