মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
16.3 C
Jessore
More

    এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বহু বছর পর দেশের জনগণ স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। তাই এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। ভোট পাহারায়ও মুখ্য ভূমিকা থাকবে জনগণের, আইনশৃঙ্খলা বাহিনীর নয়।

    সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। “অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা” শীর্ষক এ আলোচনার আয়োজন করে একশনএইড বাংলাদেশ ও প্রথম আলো।

    সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণই নির্বাচনের প্রধান অংশীজন। নির্বাচন কমিশন কেবল নির্বাচন পরিচালনা করে, আর আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় থাকে। সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তার ভূমিকা রাখবে।’

    আরও পড়ুন :  ছাত্রলীগ নেতার প্যারোল নিয়ে বিভ্রান্তি: আবেদনই করা হয়নি বলে জানাল যশোর জেলা প্রশাসন

    বিএনপি নেতা আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর নির্বাচনে জয়ী হলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার করেছে বিএনপি। এর মাধ্যমে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই দফাগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও প্রশাসনিক সংস্কার কমিশনসহ একাধিক কমিশন গঠন।

    তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যেসব কমিশন গঠন করেছে, সেগুলোর প্রস্তাব আমরা প্রাথমিক ভিত্তি হিসেবে গ্রহণ করব। তবে জাতীয় ঐক্যের মাধ্যমে আরও গভীর সংস্কার প্রয়োজন। নতুন কমিশনগুলো গঠন করা হলে সেগুলো জাতির জন্য উন্মুক্ত থাকবে—সেখানে জনগণের মতামত ও প্রস্তাব নেওয়া হবে।’

    অনুষ্ঠানে দেশের ৯টি জেলায় অনুষ্ঠিত আগের গোলটেবিল বৈঠকের সুপারিশগুলো উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস লিড মরিয়মনেছা। বৈঠকটি পরিচালনা করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

    আরও পড়ুন :  সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ আসছে

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের পাশাপাশি আলোচনায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক মাহরুখ মহিউদ্দিন ও শিক্ষার্থী নেত্রী নাজিফা জান্নাত প্রমুখ।

    লেটেস্ট আপডেট

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    বাছাই সংবাদ

    রাতের ভোট, ডামি প্রার্থী ও কারচুপি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব গল্প

    বাংলাদেশে নির্বাচন যত কাছে আসে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” শব্দটি তত...

    আ’লীগ নেই মাঠে, ভোট যাবে কার ঝুলিতে? মণিরামপুরে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয়...

    চৌগাছায় নারীকর্মী হেনস্তা! ৬ জনের জরিমানা, আদালতের কড়া সিদ্ধান্ত

    যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »