মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
21.8 C
Jessore
More

    প্যারোলে মুক্তির জন্য বাগেরহাটে আবেদন করলেও তা যশোরে আসেনি!

    নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাটে আবেদন করা হলেও সে আবেদন যশোরে পৌঁছায়নি। ‘আমলাতান্ত্রিক জটিলতায়’ আবেদন আটকে থাকায় পরিবারের সদস্যরা সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানকে নিয়ে আসেন যশোর কেন্দ্রীয় কারাগারে। শনিবার সন্ধ্যারাতে জেলগেটেই মৃত স্ত্রী সন্তানকে শেষ বিদায় জানান যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। স্ত্রী সন্তানের মৃত্যুর পরও সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নয়মাসের শিশুসন্তান নাজিফের মৃত্যুর ঘটনা ঘটে। সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি।

    সাদ্দামের স্বজনেরা অভিযোগ করেন, স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তারা বাগেরহাট জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় তারা শনিবার স্ত্রী ও সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসেন। এখানেই তাদের শেষ বিদায় জানান সাদ্দাম।

    বিষয়টি গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ফেসবুকে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের মামা মো. হেমায়েত উদ্দিনের একটি আবেদনও ছড়িয়ে পড়ে। বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর এই আবেদনে হাজতি জুয়েল হোসেন সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে যশোর কারাগারে আবেদনটি প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এই অনুরোধ যশোরের জেলা প্রশাসক ও কারা কর্তৃপক্ষ পায়নি।

    আরও পড়ুন :  ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কতটা ভয়াবহ?

    রোববার যশোর জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাগেরহাট কারাগার থেকে গত ১৫/১২/২০২৫ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আগত বন্দি জুয়েল হাসান সাদ্দাম নামক ব্যক্তির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি। বরং বিভিন্ন সংবাদমাধ্যমে পরিবারের বক্তব্য থেকে জানা যায়, সময় স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে জেল গেটে লাশ দেখানোর সিদ্ধান্ত নেয়া হয়।

    ফেসবুকের বিভিন্ন পোস্টে উলি¬খিত বন্দির স্ত্রীকে লিখিত চিঠি, কারাগারে বন্দি অবস্থায় ছবি দেখা যাচ্ছে যা যশোর কেন্দ্রীয় কারাগারের সাথে সংশি¬ষ্ট নয়। এছাড়া আবেদনের পরেও প্যারোলে মুক্তি দেয়া হয়নি, এধরনের তথ্যও মিথ্যা; কারণ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর বরাবর প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি। বরং পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মানবিক দিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা করে।’

    আরও পড়ুন :  ভলিবল ও ওয়াটারপোলো খেলোয়াড় মোঃ জাহাঙ্গীর আলম খোকন: যশোরের গর্বিত ক্রীড়ানায়ক

    বিজ্ঞপ্তির পর বাগেরহাটে আবেদন প্রসঙ্গে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন তারা পাননি। বাগেরহাটে আবেদন করার ব্যাপারে তিনি অবগত নন। বাগেরহাট জেলা প্রশাসন থেকেও তাদের কাছে কোনো আবেদন পাঠানো হয়নি।’

    অন্যদিকে, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে একজন বাংলোতে এসে একটি আবেদন রেখে গিয়েছিলেন। বাংলোর সি.এ তাকে বুঝিয়ে বলেছেন, আবেদনটি যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করতে হবে। এছাড়া তিনি বিষয়টি যশোর কারাগারেও জানিয়েছেন। আবেদনকারীরা পরবর্তীতে আর যোগাযোগ করেননি।’

    তবে যশোর কেন্দ্রীয় কারাগারে সাদ্দামের চাচাতো ভাই সাগর ফারাজী বলেন, ‘সাদ্দামের স্ত্রী ও সন্তান মারা যাওয়ার পর আমরা কারাগারে যোগাযোগ করি। কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। উনি তো মার্ডার মামলার আসামি না। রাজনীতিক মামলায় কারাগারে রয়েছেন। মুক্তি না পাওয়ায় আমরা অনেকেই এসেছি কারাগারে। কিন্তু ছয় জনের বেশি প্রবেশ করতে দেয়নি। সাদ্দামের সাথে এই ধরণের ঘটনা নির্দয়, দুঃশাসন। মানবিক দিক থেকেও আজ প্যারোলে মুক্তি দেওয়া উচিত ছিলো।’

    আরও পড়ুন :  শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা: আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপিতে নতুন অধ্যায়ের সূচনা

    সাদ্দামের শ্যালিকা কারাফটকে আহাজারি করতে করতে সাংবাদিকদের বলছিলেন, ‘এই রাজনীতির এই পরিমাণ হলো। সে তো খুনি না। রাজনীতিক ছোট একটা মামলা। তাও প্রশাসন তাকে ছাড়লো না। সাদ্দাম আমার দুলাভাই না, বড় ভাই ছিলো। সে কখনো কান্না করেনি। আজ নির্মম পরিসারে তাকে কান্না করতে দেখেছি। তাকে কিছুক্ষণ জামিন দিয়ে স্ত্রী সন্তানের জানাযায় অংশ নিতে দেওয়া উচিত ছিলো।’

    এদিকে জানাজার নামাজ শেষে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে গৃহবধ‚ কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশুসন্তানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে।

    এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত ১১টা ২০ মিনিটে তাঁদের জানাজার নামাজ হয়। গত শুক্রবার দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের স্বামীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ এবং ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের নিথর দেহ উদ্ধার করা হয়।

    লেটেস্ট আপডেট

    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন কাজী জালাল উদ্দীন

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    বাছাই সংবাদ

    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    রাতের ভোট, ডামি প্রার্থী ও কারচুপি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব গল্প

    বাংলাদেশে নির্বাচন যত কাছে আসে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” শব্দটি তত...

    আ’লীগ নেই মাঠে, ভোট যাবে কার ঝুলিতে? মণিরামপুরে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »