উদীচী হত্যাযজ্ঞের ২৭ বছর: বিচারের অপেক্ষায় আজও মুখোশধারী ঘাতকরা

যশোরে উদীচীর অনুষ্ঠানে নারকীয় হত্যাযজ্ঞের ঘাতকেরা শনাক্ত হলো না। আলোচিত এই হত্যাযজ্ঞের ২৭ বছর অতিবাহিত হলেও জড়িত কুশীলবদের মুখোশ উন্মোচন করা সম্ভব হয়নি। ফলে ‘দেশের প্রথম জঙ্গি হামলার’ এই ঘটনায় জড়িতদের বিচারেরও মুখোমুখি করা যায়নি।

বরং আইনি ও প্রশাসনিক দুর্বলতায় মামলার রায়ে চার্জশিটভুক্ত আসামিরা সবাই খালাস পেয়ে যান। এরপর উচ্চ আদালত থেকে মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হলেও তা গত ১৬ বছর ধরেই ঝুলে আছে। এমনই পরিস্থিতিতে আজ শুক্রবার (০৬ মার্চ) নারকীয় এ হত্যাযজ্ঞের২৭ বছর পূর্তি হচ্ছে।

উদীচী সংশ্লিষ্টরা জানান, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দু’টি বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত ও আড়াই শতাধিক নিরীহ মানুষ আহত হন।

নিহতরা হলেন, নাজমুল হুদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, নূর ইসলাম, ইলিয়াস মুন্সী, বাবুল সূত্রধর, শাহ আলম মিলন, মোহাম্মদ বুলু, রতন কুমার বিশ্বাস, শাহ আলম পিন্টু ও বাবু রামকৃষ্ণ। দীর্ঘদিনেও বিচার না হওয়ায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও বিচারের আশা ছেড়ে দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ৬ মার্চ উদীচীর সম্মেলনে বোমা হামলার ঘটনায় পৃথক দু’টি মামলা হয়। প্রথমে কোতোয়ালি পুলিশ মামলার তদন্ত শুরু করলেও পরবর্তীতে তা সিআইডির ওপর ন্যস্ত হয়। তদন্ত শেষে ওই বছরের ১৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি।

পরবর্তীতে চার্জ গঠনের সময় উচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে তরিকুল ইসলামকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। চাঞ্চল্যকর এ মামলা আদালতে গড়ানোর ৭ বছর পর ২০০৬ সালের ৩০ মে মামলার রায় দেন আদালত। রায়ে সব আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। মামলার এমন রায়ে যশোরসহ সারাদেশে প্রগতিশীল ঘরানার মানুষ বিস্মিত হন।

আদালত সূত্র জানায়, সিআইডির ত্রæটিপূর্ণ চার্জশিটের কারণে ২০০৬ সালের ৩০ মে আদালত থেকে খালাস পেয়ে যান এই মামলার সব আসামি। পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।

এদিকে, এরপর দেশের আলোচিত জঙ্গি নেতা মুফতি হান্নান আটক হওয়ার পর পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার কথা স্বীকার করে। তার ওপর ভিত্তি করে এ মামলার পুনঃতদন্তের উদ্যোগ নেয়া হয়। মুফতি হান্নানের চাঞ্চল্যকর জবানবন্দির পর উদীচী হত্যা মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় সরকার। পরবর্তীতে এই হত্যা মামলায় মুফতি হান্নানকে যশোরে এনে জিজ্ঞাসাবাদও করা হয়।

২০১০ সালের ৮ জুন উদীচী মামলার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির পর আসামিদের বক্তব্য জানতে চেয়ে বিচারিক বেঞ্চ নোটিশ জারির আদেশ দেন।

হাইকোর্ট থেকে জারি করা এ সংক্রান্ত নথিপত্র ২০১০ সালের ২৬ জুলাই যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে পৌঁছায়। এরপর উচ্চ আদালতের নির্দেশে খালাস পাওয়া আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

কিন্তু এরপর মামলাটির আপিল শুনানি আর হয়নি। আটকে আছে আইনের বেড়াজালে। বিচারের এই দীর্ঘ বিড়ম্বনায় ক্ষুব্ধ যশোরের মানুষ এখন দ্রæত এ মামলার কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে যশোর পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, উদীচী হত্যা মামলাটি উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। শুনানি নিষ্পত্তি না হলে নি¤œ আদালতে বিচার কাজ শুরু সম্ভব নয়। তবে উচ্চ আদালতে কিভাবে এই শুনানি এগিয়ে নেওয়া যায়, সে বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে।

এদিকে, উদীচী ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে শুক্রবার সকাল ১১টায় ঈদগাহ মোড়ে সমাবেশ এবং সন্ধ্যা ৭টা টাউন হল ময়দানের শহিদবেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহিদবেদিতে মশাল প্রজ্বালন।

লেটেস্ট আপডেট

“আমার বাবাকে ফিরিয়ে দেন”- যশোরে অপহৃত বাবার জন্য ছোট্ট হৃদার কান্না

অপহৃত স্বামীর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলনে কাঁদছিলেন স্ত্রী রেশমা...

যশোরে ‘চালডাল’ সংকটের অবসান: বকেয়া বেতন ইস্যুতে সমঝোতা, কাজে ফিরলেন কর্মীরা

যশোরের ই-কমার্স খাতে গত কয়েকদিন ধরে চলমান ‘চালডাল’ কর্মীদের...

যশোরে বড় সিদ্ধান্ত: ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামানোর ঘোষণা

যশোরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার অর্ধেকে নামিয়ে...

খেলোয়াড় থেকে সংগঠক: যশোরের ক্রীড়া ইতিহাসে এ জেড এম সালেকের অবদান

যশোরের ক্রীড়া ইতিহাসে যাঁদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়,...

কারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬? তালিকায় খালেদা জিয়াসহ অনেক বিশিষ্ট নাম

বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য...

বাছাই সংবাদ

“আমার বাবাকে ফিরিয়ে দেন”- যশোরে অপহৃত বাবার জন্য ছোট্ট হৃদার কান্না

অপহৃত স্বামীর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলনে কাঁদছিলেন স্ত্রী রেশমা...

কারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬? তালিকায় খালেদা জিয়াসহ অনেক বিশিষ্ট নাম

বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য...

সন্ত্রাসবিরোধী মামলায় আনিস আলমগীরের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে আলোচিত একটি ঘটনায় অবশেষে স্বস্তির খবর...

ক্লাস্টার বোমা নিয়ে নতুন উত্তেজনা! ইরানকে ঘিরে ইজরায়েলের গুরুতর অভিযোগ

পশ্চিম এশিয়ার চলমান সামরিক উত্তেজনা নতুন এক বিতর্কের জন্ম...

দুবাইয়ে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ আমেরিকার, আকাশজুড়ে মিসাইল আতঙ্ক

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে, যেখানে প্রতিদিন...

ভারত মহাসাগরে বড় সংঘর্ষ! মার্কিন টর্পেডোতে ডুবল ইরানের যুদ্ধজাহাজ- নিহত ৮৭

বিশ্ব রাজনীতির উত্তেজনা নতুন মোড় নিল যখন ভারত মহাসাগরের...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার ভারতে? ইরানের বড় হুঁশিয়ারি, ইজরায়েলি দূতাবাস টার্গেট!

মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতার আগুনে জ্বলছে। কয়েকদিন ধরেই ইরান, ইজরায়েল...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি