বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
26.3 C
Jessore
More

    নড়াইলের অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও ভাইরাল: সমালোচনার ঝড়, অপারেশন থিয়েটার সিলগালা

    নড়াইলের লোহাগড়া পৌরসভার প্রত্যাশা ক্লিনিকে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল স্থানে রোগীর সঙ্গে টিকটক ভিডিও ধারণ এবং সেটি ভাইরাল করার ঘটনায় স্থানীয় জনগণ ও চিকিৎসা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়ে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে।

    লোহাগড়া পৌরসভার জয়পুর লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকে বুধবার (২৭ আগস্ট) রাতে ধারণ করা একটি টিকটক ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সিজারিয়ান অপারেশনের পর অচেতন অবস্থায় থাকা এক নারী রোগীর পাশে দাঁড়িয়ে নার্স প্রিয়া অভিনয় ভঙ্গিতে ভিডিও তৈরি করছেন।
    অপারেশন থিয়েটারের ভেতরে এমন একটি অনৈতিক ও অবিবেচক কাজ প্রকাশ্যে আসতেই নড়াইলের সর্বত্র তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে ভিডিওটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।

    আরও পড়ুন :  ভয়ংকর ঘটনা! বাঁদরের হাতে সদ্যোজাত, কুয়ো থেকে জীবিত উদ্ধার ২০ দিনের শিশু

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত সরেজমিন পরিদর্শন শেষে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালার নির্দেশ দেন।
    এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ অন্যান্যরা।

    ডা. আবুল হাসনাত জানান, অপারেশন থিয়েটারে কোন ধরণের ভিডিও ধারণ বা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। বিশেষ করে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে টিকটক করা সীমাহীন দায়িত্বজ্ঞানহীনতা।”

    ভিডিওটি প্রকাশের পর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। অনেকে এটিকে মানবতার চরম অবমাননা বলে মন্তব্য করেছেন।

    আরও পড়ুন :  পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ বিতরণ: যশোরে ‘ঐক্য-বন্ধন’-এর ব্যতিক্রমী উদ্যোগ

    টিপু সুলতান নামের এক ব্যক্তি লিখেছেন, “অপারেশন থিয়েটারের মতো পবিত্র জায়গায় রোগীর সেলাই করা পেট নিয়ে ভিডিও ধারণ করা সম্পূর্ণ অনৈতিক। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

    রফিকুল ইসলাম নামে আরেকজন মন্তব্য করেন, “এ ধরনের নার্সদের পেশা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি ক্লিনিক কর্তৃপক্ষকেও আইনের আওতায় আনা উচিত।”

    ক্লিনিক সূত্রে জানা যায়, অভিযুক্ত নার্স প্রিয়া লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের মোসাব শেখের মেয়ে। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন ধরে প্রত্যাশা ক্লিনিকে কাজ করছেন।

    ঘটনার পর প্রিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। ক্লিনিকের মালিক সেলিমও তার পক্ষ থেকে প্রিয়াকে ক্ষমা করার আহ্বান জানান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ জরুরি ব্যবস্থা নিতে বাধ্য হয়।

    আরও পড়ুন :  "যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল"

    নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা অব্যাহত থাকবে

    ডা. আবুল হাসনাত বলেন, “অপারেশন থিয়েটার একটি অত্যন্ত সংবেদনশীল এলাকা। সেখানে যে কোনো ধরণের ভিডিও ধারণ রোগীর গোপনীয়তা, নিরাপত্তা এবং চিকিৎসার মানের জন্য হুমকি। আমরা এ ধরনের অবহেলা বরদাশত করব না।”

    ঘটনার পর লোহাগড়া পৌরসভা এবং আশপাশের এলাকায় স্থানীয়রা ক্লিনিক কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অনেকে অভিযুক্ত নার্স ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »