ওসমান হাদি হত্যা মামলায় বড় সাফল্য! বনগাঁ থেকে গ্রেপ্তার ২ বাংলাদেশি

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা তথা ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদি। তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ।তিনমাস পর গ্রেপ্তার হল খুনিরা।

বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদি খুনের কিনারায় বড়সড় সাফল্য রাজ্য পুলিশের। হত্যাকাণ্ডের পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে এসেছিল ২ খুনি।

গা ঢাকা দিয়েছিল বাংলার সীমান্ত জেলা বনগাঁয়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে এসটিএফ।

ধৃতরা পটুয়াখালি এবং ঢাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগির হোসেন।

গত ডিসেম্বরে এক দুপুর নমাজ পড়ে ফেরার পথে ঢাকার অদূরে পুরাতন কালভার্ট রোডে প্রকাশ্য গুলিতে খুন হন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা তথা ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদি।

তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। ঘটনার তিনমাস পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হল খুনিরা।

গত বছর হাদি হত্যাকাণ্ড ভোটমুখী বাংলাদেশের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির নগ্ন ছবি তুলে ধরেছিল। এই ঘটনা আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট আলোড়ন ফেলে। সেসময় বাংলাদেশ পুলিশ, তদন্তকারীরা অভিযোগ তুলেছিলেন যে হাদির খুনিরা পালিয়ে গা ঢাকা দিয়েছে।

কিন্তু নয়াদিল্লি সেই অভিযোগ উড়িয়ে দেয়। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস আশ্বাস দিয়েছিলেন, হাদির খুনিদের গ্রেপ্তার করে প্রকৃত বিচার হবে। এরপর অবশ্য পদ্মাপাড়ে অনেক বদল হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে খালেদা জিয়ার দল বিএনপি। প্রধানমন্ত্রী পদে বসেছেন তারেক রহমান। শাসনক্ষমতায় এসেই তিনি দেশ সংস্কারের কাজে হাত দিয়েছেন।

এরই মাঝে রাজ্য পুলিশের হাতে হাদির ২ খুনির গ্রেপ্তারি খুব বড় সাফল্য বলেই মনে করা হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ডিসেম্বরে ঢাকায় গুলি চালিয়ে ওসমান হাদিকে ঝাঁজরা করে দেওয়ার পরই রাহুল এবং আলমগির হোসেন পালানোর ছক কষে।

সেইমতো তারা অবৈধভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর একাধিক জায়গায় গা ঢাকা দেওয়ার পর বনগাঁয় এসে ডেরা বাঁধে। পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল।

তার ভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্য পুলিশের এসটিএফ শনিবার মাঝরাতে বনগাঁ থেকে পটুয়াখালির বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম এবং ঢাকার আলমগির হোসেনকে গ্রেপ্তার করে। রবিবার তাদের আদালতে পেশ করা হয়েছিল।

লেটেস্ট আপডেট

হারিয়ে যাচ্ছে সুগন্ধি ঘাস! সংকটে পালমারোসা চাষ, দুশ্চিন্তায় কৃষকরা

প্রকৃতির ছোট একটি উপহারও কখনও কখনও একটি বড় শিল্পের...

ডাইনোসরের গায়ে সজারুর কাঁটা! ১২ কোটি বছরের রহস্যে অবাক বিজ্ঞানীরা

ডাইনোসরের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল...

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত! মোজতবা খামেনেইকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনিতেই উত্তপ্ত। তার ওপর যদি ক্ষমতার শীর্ষে...

গলার সমস্যা, চোখে জল… তবুও মঞ্চ ছাড়েননি সুনিধি চৌহান

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী Sunidhi Chauhan আবারও প্রমাণ করলেন কেন...

বাছাই সংবাদ

বেনাপোল বন্দরে বড় জব্দ! ঘাসের বীজের আড়ালে ১৭ টন পাট বীজ ধরা পড়ল

চাঞ্চল্যকর ঘটনা! ঘাসের বীজ ঘোষণা দিয়ে আনা হয়েছিল নিষিদ্ধ...

বিচারক নিয়ে বিরোধ! যশোরে তিনটি আদালত বর্জন, আইনজীবীদের সংবাদ সম্মেলন

যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবার সংবাদ সম্মেলন...

যশোরে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমন জব্দ, চালকের ১০ দিনের কারাদণ্ড

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ...

“বিচারের বাণী কেন নিভৃতে কাঁদে?” – যশোরে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে জনউদ্যোগ যশোরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।...

যশোরে ভেজাল মবিল কারখানায় অভিযান! ধরা পড়ল অবৈধ উৎপাদন, জরিমানা ১ লাখ টাকা

যশোরে ভেজাল মবিল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাতকরণের অভিযোগে...

২৫৬ রানের লক্ষ্য! ফাইনালে ভারত ঝড় তুলল—নিউজিল্যান্ড কি ইতিহাস গড়বে?

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই উত্তেজনা, দ্রুত রান আর শেষ মুহূর্তের...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি