বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
17.9 C
Jessore
More

    বিড়ালের আঁচড়ে হতে পারে মারাত্মক সংক্রমণ, সতর্ক না থাকলে বাড়তে পারে বিপদ

    অনেকেই মনে করেন, বিড়ালের আঁচড় সাধারণ একটি ব্যাপার। অ্যান্টিসেপ্টিক মলম লাগালেই সমস্যা মিটে যায়। কিন্তু বাস্তবে বিড়ালের আঁচড় বা কামড় থেকে এমন সংক্রামক রোগ হতে পারে, যা আপনার শরীরের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন, বিড়ালের আঁচড়কে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

    বিড়ালের আঁচড়ে কী ধরনের রোগ হতে পারে?

    বিড়ালের আঁচড় থেকে অন্যতম গুরুতর সংক্রমণের নাম ক্যাট স্ক্র্যাচ ডিজিজ’ (Cat Scratch Disease)। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অরুণাংশু তালুকদার জানিয়েছেন, এই রোগের কারণ হল বিড়ালের শরীরে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া— বোর্টোনেল্লা হেনসেলে (Bartonella henselae)। এই ব্যাকটেরিয়া শুধু আঁচড় বা কামড় নয়, বিড়ালের লালার মাধ্যমেও মানুষের শরীরে প্রবেশ করতে পারে।

    আরও পড়ুন :  গ্লুকোমা: চিরতরে দৃষ্টি হারানোর নীরব ঘাতক, সচেতনতা একমাত্র প্রতিরোধ

    এই ব্যাকটেরিয়া রক্তে মিশে শরীরজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে যদি এই জীবাণু মস্তিষ্কে পৌঁছে যায়, তবে তা গুরুতর স্নায়বিক সমস্যা এমনকি জ্ঞান হারানো পর্যন্ত ঘটাতে পারে।

    ‘ক্যাট স্ক্র্যাচ ডিজিজ’-এর উপসর্গ

    • আঁচড়ের জায়গায় অস্বাভাবিক ফোলা
    • প্রদাহ এবং ঘা বা পুঁজ জমা
    • জ্বর ও মাথাব্যথা
    • শরীরে দুর্বলতা
    • গ্রন্থি ফুলে যাওয়া
    • স্নায়বিক সমস্যা (গুরুতর ক্ষেত্রে)

    কী ভাবে নিজেকে রক্ষা করবেন?

    1. পোষ্য বিড়াল হলে তার নখ নিয়মিত কেটে ফেলুন যাতে আঁচড়ের সম্ভাবনা কমে।
    2. বিড়ালের সঙ্গে খেলার পরে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন বা প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করুন।
    3. সব ধরনের প্রয়োজনীয় টিকা বিড়ালকে দিন, বিশেষ করে যদি সেটি বাড়ির বাইরে যাতায়াত করে।
    4. আঁচড় লাগলে অবিলম্বে পরিষ্কার করুন—প্রথমে জল দিয়ে ধুয়ে নিন, তারপর অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিন।
    5. রক্তপাত হলে ব্যান্ডেজ করুন এবং টিটেনাস ইনজেকশন নিন
    6. চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে যদি ফোলা, জ্বর বা ব্যথা বাড়ে।
    আরও পড়ুন :  ঘুম থেকে ওঠার পর ধূমপান: কেন সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে?

    কেন চিকিৎসা জরুরি?

    আঁচড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করা ব্যাকটেরিয়া প্রাথমিকভাবে নিরীহ মনে হলেও, সময়মতো চিকিৎসা না হলে তা গুরুতর রূপ নিতে পারে। এমনকি হৃদযন্ত্র, যকৃত বা মস্তিষ্কে ক্ষতি করতে পারে। তাই সতর্ক থাকা এবং দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

    সতর্কতা সচেতনতা এই ধরনের সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করতে পারে। বিড়ালের আঁচড়কে কখনই অবহেলা করবেন না—সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপ নিন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার সামান্য সচেতনতাই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

    লেটেস্ট আপডেট

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »